somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারুকলার শিক্ষার্থীরা ব্যস্ত মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরিতে

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৈত্র শেষে আসছে নতুন বৈশাখ। পয়লা বৈশাখে নতুন বাংলা বছর ১৪২৩ বঙ্গাব্দ বরণ করবে বঙ্গবাসী আর এ বরণে সবার দৃষ্টি কেড়ে নেয় মঙ্গল শোভাযাত্রা, এখন বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ হয়ে গেছে মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রা ছাড়া বাংলা বছরের কথা চিন্তাই করা যায় না। বাংলা নতুন বছরের প্রথম দিনটি ব্যাপক আয়োজনে পালন করা হয়। আর মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে মহাযজ্ঞ।
বৈশাখকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রা প্রস্তুতি নামক মহাযজ্ঞের উদ্বোধন করেছেন দেশের প্রথিতযশা শিল্পীরা। চারুকলার সবুজ আঙিনায় এখন চোখে পড়ছে বিশাল কর্মযজ্ঞ। প্রতিবছরই চলমান সময়ের বিবেচনায় একটি বিশেষ বিষয় বা ভাবনা হয়ে ওঠে এ শোভাযাত্রার প্রধান অনুষঙ্গ। প্রাথমিকভাবে এ বছরের শোভাযাত্রার ভাবনায় উঠে এসেছে মা ও শিশুর মমতাময় সম্পর্ক। সামাজিক অবক্ষয়ে মায়ের হাতে সন্তানের মৃত্যু কিংবা সন্তানের প্রতি বাবা-মার অযত্ন-অবহেলার প্রেক্ষাপটে নির্ধারিত হয়েছে এবারের বিষয়। সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে মা ও সন্তানের মধুর সম্পর্কের বিষয়টি হয়ে উঠেছে নববর্ষের শোভাযাত্রার মূল অনুষঙ্গ। চারুকলার শিক্ষকদের সহায়তা ও শিক্ষার্থীদের নিরলস শ্রমে এগিয়ে চলছে সেই প্রস্তুতি পর্ব। বাংলা বছরের শেষ দিন ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হবে এ প্রস্তুতি।
বৈশাখের নানা আনুষ্ঠানিকতার মাঝে বর্ণিলরূপে ধরা দেয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা।

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিমঙ্গল শোভাযাত্রার মুখ্য উদ্দেশ্যটি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, চারুশিক্ষার্থী ও শিক্ষকদের পরিশ্রমে এই শোভাযাত্রা সার্বজনীন রূপ পেয়েছে। সংস্কৃতির ভেতর দিয়ে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক অবস্থানের কথাই প্রকাশ করে এই শোভাযাত্রা। মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেয়ার আহ্বান অন্তর্নিহিত আছে এর মাঝে। সেক্যুলারিজম চর্চার পথ ধরেই বেড়ে ওঠা শোভাযাত্রাটি এখন গ্রহণযোগ্য হয়ে উঠেছে সকলের কাছে। যার কারণে ধার্মিক মানুষটিও মনের আনন্দে যোগ দেন এ আনন্দযজ্ঞে। আর এ সার্বজনীনতাকে স্পর্শ করার তাগিদেই আমরা কখনও বিজ্ঞাপনের খপ্পরে পড়তে চাই না। তাই চারুকলার ছাত্র ও শিক্ষকদের সৃজিত শিল্পকর্ম বিক্রির মাধ্যমে নিজেরাই নিজেদের তহবিল গঠন করি।

১৬ মার্চ চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পর্বের উদ্বোধন করেন প্রখ্যাত দুই শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম। এরপর রবিবার থেকে সমগ্র শোভাযাত্রার মূল কাজ শুরু হয়েছে। এখন মূলত শোভাযাত্রার খরচ তোলার জন্য শিমঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিক্ষক ও শিক্ষার্থীদের জলরঙে আঁকা ছবি বিক্রি। সোমবার থেকে শুরু হয়েছে শোভাযাত্রার অন্যতম আর্কষণ বাহারি মুখোশ ও পেপার ম্যাশের প্রাথমিক কাজ। আজ মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গরূপে কাজ শুরু হবে।

পয়লা বৈশাখ, ১৪ এপ্রিল সকাল নয়টায় বেরুবে মঙ্গল শোভাযাত্রা। উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিভিন্ন লোকজ অনুষঙ্গ ও কাঠামো সঙ্গী করে শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে বের হয়ে ইন্টারকন্টিনেন্টাল (সাবেক রূপসী বাংলা) হোটেল চত্বর ঘুরে আবারও চারুকলার সামনে এসে শেষ হবে।

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×