আগুনের শিখায় নিভে গেল জীবনের শিখা।
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘন কালো চুলে একটা কাধ ঢাকা পরে গেছে। আরেক পাশের কাধ, গলা আর মুখের ছবি। পাথরে খোদাই করা অপূর্ব কোন সুন্দরীর ছবি না। নিতান্তই সাদা মাটা বাঙালি ঘরের এক তরুণী মায়ের ছবি। খুব সুসাস্থ্যের ছিলেন বলে মনে হলো না। শ্যামলা একহারা গড়ন। চোখ দুটো উজ্জল মায়াময়। তাতো হবেই। নয় ভাইবোনের সবচেয়ে ছোট বোন্। স্বামী ইঞ্জিনিয়ার। আমেরিকা দুতাবাসে চাকরী করেন। তিন সন্তান। সুস্থ। ছেলে। আমেরিকায় স্থায়ী বসবাসের কথা চলছে।
সব স্বপ্নের সমাপ্তি ঘটলো আগুনের লেলিহান শিখায়।

গণ মাধ্যমে জেনেছি পরিবারের পাচ সদস্যের মধ্যে চারজনই চলে গেছে ওপারে। তবে কোন মাধ্যমেই বাড়িওয়ালার খবর অথবা সাক্ষাত্কার দেখলাম না। তার বাড়ির গ্যাস লাইন দিয়ে যমদূত বের হচ্ছে -ভাড়াটিয়া এ তথ্য জানানোর পর তিনি কি করলেন বা করলেন না। শুধু ভাড়া দিয়ে অর্থ উপার্জন করলেন কোন দায়িত্ব নিলেন না। আমি জানি না শোক তপ্ত পরিবার তার নামে মামলা করবে কিনা।
বাড়ির বাকি ভাড়াটিয়াদের মনোভাব ও জানতে পারি নাই।
শুধু এটুকুই জেনেছি যে জ্বলন্ত পরিবারটি যখন চিৎকার করে নামছিল তখন তারা নাকি দরজা খুলে আবার বন্ধ করে দিয়েছিল।
একি সম্ভব।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন