ডট ডট দিয়ে বাক্য শেষ করা একটা অতৃপ্তি
উহ্য সাহস - বলয় ভাঙ্গার চকিত বিজ্ঞাপন
মোহান্ধ সাধের বীর্য স্খলন ঠিক সম্পর্ক নয়
আমার কিন্তু দারি থাকতেই হবে কথার শেষে!
আমার তোমাকে বলতেই হবে ভালবাসি নমঃ
সাদা অথবা কালো যাই বলি না কেন রুদ্রাক্ষর
তোমার আকর্ষণে কেবল টাইফুন রেসে সামিল
গারদের ক্ষুদ্র ভেন্টিলেশন হলেও নির্ঝর প্রস্রবন!
আমার সম্পর্ক নির্মাণে যত্ন নেই রপ্ত নেই স্পিন
কোথাও ঘোরে না একবার সে দাড়ালে সম্মুখে
শৈলীর দরকার নেই ইন্টেরিয়ার ঝারপোচ হীণ
ভালোলাগার আদিঅন্ত খেলা প্রতিদিনের স্বরবর্ণ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




