পেছনেও আছে রাস্তা
পেছনেও যেতে পারি
সোজা পেছনের দরজা খুলে বেড়িয়ে যাব রাস্তায়!
হেটে হেটে যাব অতীতে
হেটে হেটে যাব শৈশবে, সবুঝ ঘাসের বিকেলে
সোজা গিয়ে বসে থাকবো মাঠের পাচিলে একাকী।
জিতেন স্যারে বাগান বাড়ীতে খুঁজবো
লটকন, পায়লা, নইল, গোলাপজাম, চালতা, কাউ
হেকিম বাড়ীতে কদবেল, বেতফল, পানিফল, সবেদা, ঔলবড়ই
আকাশে যাব, ঝড়ে যাব, বৃষ্টিতে খুজবো শিলা
হারিয়ে যাব ভুলে যাব ঘরে ফেরা
দুপুর গড়িয়ে গিলবো গোগ্রাসে গরম ভাতের দানা।
শুক্রবারের মিশন দেবনাথদের পোড়োবাড়ী
আশফল, কাঠলিচু, কাঠবাদাম, বৌঁচি, ডেউয়া, আতা আর গাব
ফেরার পথে জামরুল, বাবলা, করমচা আর বৌচি ভরবো পকেটে।
ফিরে যাব পরিচিত দিনে নিজের দিনের স্বপ্নে
শূণ্য টাকায় কিনবো স্মৃতি, দিন মাখামাখি করে বাদাম খাবো
সামনে যাবো না ভুলেও, আমি পেছনেই যাব
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



