somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই নেত্রীর পার্টি প্রধানের পদ ছেড়ে দেয়া উচিত

২৬ শে এপ্রিল, ২০০৭ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান তত্বাবধায়ক সরকার বেশ নির্ভিঘ্নে রাজত্ব করছে। একটাই স্বস্তি - জনগণের নিরংকুশ সমর্থন তাদের সাথে আছে। এটা বোঝার জন্য বিখ্যাত কোম্পানীর মতামত জরিপ দরকার নেই, প্রতিটি মানুষই টের পাচ্ছে সেটা। আমার কাছে তার চেয়েও বড় কারণ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, বৃহৎ দলগুলো বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলগুলো ৯০ এর অভ্যুথ্যানের পরে যে চমৎকার সহাবস্থানের নজীর স্থাপন করেছিল সেটা ভুলে যাবার বিষয় নয়। দলের চ্যালা-চামুন্ডা, সুবিধাবাদীরা সুযোগ নেয় সর্বকালে, কিন্তু এই দলগুলো (আমি যখন দলগুলো বলি তখন ধর্মনির্ভর দলগুলো বাদ দিয়ে বলি) দেশের, স্বাধীনতা ও গনতন্ত্র বিকাশ করেছে। দূর্নীতিবাজ আমলা, সামরিক জান্তা, ব্যবসায়ী আর মৌলভীরা কেবল তার সুযোগ নিয়েছে।

প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে এবং এজন্যই সরকার দেশের সংখ্যাগরিষ্ট মানুষের জনসমর্থন দেখছেন। দুই নেত্রীকে নিয়ে দেশ-বিদেশ নাটকে দলগুলো মাথাচাড়া দিয়ে ওঠায় সরকার বুঝতে পেরেছিলেন এখনও এদের ক্ষমতা কত দূর্দান্ত। তারা পিছু হটলেন। নেত্রীরা নিজেদের মধ্যে ঐক্যমত না হতে পারায় তৃতীয় শক্তির ক্ষমতা উপভোগকে নিজেদের স্ব স্ব জয় দেখছেন। অনেকটা এমন মনোভব, বিপক্ষকে ঠেকানো গ্যাছে তো! যার অর্থ খুবই সাধারণ - পার্টির যে একনায়ক চরিত্র তা পরিবর্তন হচ্ছে না। নতুন নির্বাচনী ব্যবস্থায় দলগুলো তাদের নেত্রীদেরকে আরো মহীয়ান করবেন কেবল, দলের অভ্যন্তরে গনতন্ত্র চর্চা চালু হবে না।

সজীব ওয়াজেদ জয় এ প্রেক্ষিতে বেশ খোড়া একটা যুক্তি উপস্থাপন করেছিলেন তার ব্লগে। আওয়ামী লীগের অভ্যন্তরে গনতন্ত্র চর্চা আছে। দলের কাউন্সিলেররা বারবার তার মা'কে নির্বাচিত করলে সেটা তো গনতান্ত্রিকই। প্রসংগটা যখন হচ্ছে নেতৃত্বের আধুনিকায়ন বা যোগ্য নেতৃত্ব নিয়ে আসা সেখানে নতুন নেতৃত্ব যেন আসতে পারে সে ভূমিকা শেখ হাসিনাকেই নিতে হবে। সে যদি নতুন কাউকে পার্টি প্রধান করার সুযোগ দেয়, কার সাধ্য আছে সেটাকে অমান্য করে! এই একই কথা খালেদা জিয়ার দলকে নিয়েও প্রযোজ্য। এমদুই নেত্রী দলের অভ্যন্তরে গনতন্ত্র চর্চা ঠিকমত হচ্ছে কিনা, সঠিক নেতৃত্ব বিকশিত হচ্ছে কিনা সেটা ভালভাবে নিশ্চিত করতে পারবেন।

দুই নেত্রীর শুভ বুদ্ধির উদয় হোক, দেখিয়ে দিক আবারো বাংলাদেশ যা করতে পারে কারো সাধ্য নাই তা পূর্বধারণা করা!
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

মারণঘাতক অটো রিক্সা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১:১৬



মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন

×