somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

 কৌশিক
বিপদজনক ব্লগ

আমার পোস্টমর্টেম - ৫

০৬ ই মে, ২০০৭ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আতাউরের (আমার অনুমান) অভিযোগ প্রাপ্তি ফাউন্ডেশনের কর্মকান্ড থেকে নিজেকে গুটাতে সাহায্য করলেও এর আগে তা নিয়ে চমৎকার কিছু ঘটনা ঘটেছে। প্রাপ্তি ফাউন্ডেশনের তথা প্রাপ্তির ফান্ড রেইজিং এর জন্য ডক্যুমেন্টারীটার একশ কপি করে তা বিক্রি করার একটা পরিকল্পনা হাতে নেয়া হয়েছিল। পুরো কাজটা স্পন্সর করতে চেয়েছিলেন আশার আলো। ব্লগে আশার আলো'র সাথে সে ইস্যুতে পরিচয়। ফোনে কয়েকদিন কথা হয়েছে। ইসলাম ভাবাপন্ন তবে জামাত মতাদর্শী কিনা সেটা বলতে পারছি না। তার প্রস্তাব নিঃসন্দেহে দারুণ আশার আলো জাগিয়েছিল। ইতোমধ্যে প্রাপ্তির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হওয়ায় এবং প্রাপ্তি ফাউন্ডেশনের কর্ম-কাঠামো ঠিক না করতে পারায় সিডি তৈরী ও বিক্রির পরিকল্পনা থমকে গেল এবং পরবর্তীতে তা একেবারে বাদ হয়ে গেল। সে সিডির কাভার ডিজাইন করে দেয়ার জন্য মোঃ আরাফাতুল ইসলাম তখন দায়িত্ব নিয়েছিলেন। সব প্রস্তুতি থেমে গেলেও যুক্ত হবার জন্য মুখিয়ে থাকা মানুষগুলো দেখে তখন আমি যারপরনাই অবাক হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল, ভোদাই কেবল আমি একাই নই!

বিষয়টা এখানেই থেমে থাকেনি। প্রাপ্তি ফাউন্ডেশন নামক সংস্থার একটা গঠনতন্ত্রও তৈরী করা হয়েছিল। এটা ছিল বাংলায়। অবশ্য একটু দুই নম্বরী আছে সেটা নিয়ে। চার পাঁচ বছর আগে একটা এনজিও রেজিস্ট্রেশনের জন্য আমার পরিচিত একজন অবসরপ্রাপ্ত সচিব আমাকে দায়িত্ব দিয়েছিল। সেটার জন্য একটা গঠনতন্ত্র তৈরী করা হয়েছিল। প্রাপ্তি ফাউন্ডেশনের কাজের সাথে মিলে যাওয়ায় সেটাতে নাম, ঠিকানা পরিবর্তন করে সবাইকে জানিয়ে দিলাম, গঠনতন্ত্র রেডি! সমস্যা একটাই, পুরো ডক্যুমেন্টটা আদর্শলিপিতে করা, ব্লগে পোস্ট করার উপযুক্ত নয়। সমস্যাটা অনেকের সাথে আলাপ করাতে লাভ হলো এই যে একটা কনভার্টার তৈরীর প্রচেষ্টা সন্বন্ধে অবগত হওয়া গেল। সাদিক জানালো এস এম মাহবুবু মুর্শেদ এ নিয়ে কাজ করছে, একটা বাংলা প্রোগ্রাম থেকে অন্য একটা বাংলা প্রোগ্রামে কনভার্সনের সফটওয়ার বানাচ্ছে। এসএমমামু কে জানাতেই সে সেটা বিজয়ে সুতনীতে কনভার্ট করে দিল। এটা সে সময়ের কথা যখন সে তার ও অরুপের কনর্ভাসনটা ওয়েবে ছাড়েনি।

পুরো ডক্যুমেন্টটা ছিল বাংলাতে। এটার ইংরেজী ভার্সন তৈরী করা দরকার হয়ে পড়েছিল। লন্ডন প্রবাসী দূরের কণ্ঠস্বর দায়িত্ব নিল। সে সূত্রে তার সাথে পরিচয়। দূরের কণ্ঠস্বরের বিষয়ে অনেকের অবর্জাভসন হচ্ছে সে জামাত লিংকড কিন্তু আমার সাথে তার যোগসূত্রের কোন বিনিময়ে তাকে সে ধরণের এপ্রোচিং করতে দেখিনি। সে ছিল (এখনও আছে) অত্যন্ত আবেগতাড়িত প্রাপ্তি কনসার্নে। অসী আস্তমেয়েকে নিয়ে পুরা গঠনতন্ত্রটাকে কনস্টিটিউশন করে দিল - বুঝতে পারি এটা একটা দীর্ঘ, বিরক্তিকর ও একঘেয়েমীতাপূর্ণ কাজ। তারপরেও এটা সম্ভব হয়েছিল, প্রাপ্তি ফাউন্ডেশনেক ঘিরে এসব মানুষের অব্যাহত উচ্ছাসের কারণে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৪২
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×