somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পোস্টমর্টেম - ৭

০৮ ই মে, ২০০৭ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ হলো এক সময় অর্গানাইজিং সিনড্রম। ব্লগের সময়টুকু আমার বিনোদন। এখান থেকে কেউ বাস্তবের জীবনে ঢুকে পড়ে, টুকিটাকি সম্পর্ক নির্মিত হয়। এমন একজন ব্রাত্য রাইসু। প্রথম দিকে তার লেখা পড়ে আমার মনে হতো লোকটার মাথায় গন্ডগোল আছে, হালকা প্রকৃতির। এ বিশ্বাসটা গাঢ় হতে থাকে অন্যদের নিক্ষিপ্ত মন্তব্য থেকে। সবাইকে দেখতাম তাকে উত্যক্ত করতে। আমিও যোগ দিলাম। একবার রাইসু তার একটা ছবিসহ পোস্ট দিল, রমনায় ২০০০ বা ২০০১ হইতে পারে শিরোনামে। সেটাকে ব্যঙ্গ করে একটা পোস্ট দিলাম, কোরবানীর ছাগলের। শিরোনাম ছাগল বা গরু হইতে পারে। বিষয়টা আমার এত চরম বিনোদনের বিষয় ছিল যে কয়েক সপ্তাহ শুধু সেটা স্মরণ করে আমি হাসতে পারতাম। এমনকি ঘুমের মধ্যে হেসে উঠতে দেখে স্ত্রী অবাক হয়ে ঘুতো দিতো, কি হলো তোমার!

সেসময়টা ছিল রাসেল বনাম রাইসুর ফাইটের সময়। রাইসু আর রাসেলের প্রথম সাক্ষাত নিয়ে হিমুর একটা তুঘলকী গল্প বেশ রসালো উপাদান জুগিয়েছিল। তবে ছাগলের পোস্টটা করার পরে রাইসুর রেসপন্স আমাকে ভাবতে বাধ্য করলো নতুন করে। ভদ্রলোককে কি অযথাই উত্যক্ত করছি! এর কিছুদিন পড়ে রাসেলের অভিমত শুনে আমি আরও বিষ্মিত। রাসেল বলছে, রাইসু একটা জিনিয়াস! ব্লগারদের সন্বন্ধে আমার কেবল একজনকেই মনে হতো হু নোজ পার্ফেক্ট ব্লগিং, বিড়াল রিভ্যুলুশনের জননী! এবার তার সাথে রাইসুকে ভাবতে শুরু করলাম। ক্রমশ নতুন করে পড়তে থাকলাম তার লেখাগুলো। এবার চোখে পড়লো কতগুলো বেসিক শক্ত গাথুঁনি, যা একজন উচুঁমানের লেখকের মধ্যই কেবল দেখা যায়। যেমন শব্দ বিন্যাস, শব্দের ভান্ডার, বাক্যের গঠনে বৈচিত্রতা, অভিনবত্ব, সহজভাবে জটিল বর্ণনা সবই রাইসুর চমৎকার একটা নিজস্বতায় মোড়ানো।

আমার এরপরে মনে হলো ব্লগ থেকে সবচেয়ে বড় অর্জন যদি কিছু হয় তা হচ্ছে রাইসুর সাক্ষাত। এরপরে দেখা হলো, কোথায় ভুলে গেছি। স্মরণ শক্তি অত্যন্ত দূর্বল বলে এখন মনে হচ্ছে চিনি বোধহয় অনেককাল আগে থেকেই!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩৩
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×