somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাহাড়ের চাইয়ে শেক্সপিয়ারেরর মিরান্ডা

১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
শিরিনকে বন্ধুরা মিরান্ডা বলেই ডাকে। শেক্সপিয়ারের টেমপেস্ট নাটকের মিরান্ডার মতই সে পৃথিবীকে দেখে সহজ, আবেগ তার চোখে ফেনিল হয়ে আসে। কোন বিপর্যয় দেখে মিরান্ডার মতই বলে,
With those that I saw suffer: a brave vessel-
Dashed all to pieces! O, the cry did knock
against my very heart.

সকালে সে বর্নিল তো রাতে বিবর্ণ। কখনও ঝড়ের গুঞ্জনে শিহরিত। তবে ঘরের পাশে উঁচু পাহাড়টার শীর্ষে একটা হিজল গাছের পাতা ঝটকানি তাকে বিমুগ্ধ করে। জানালা খুলে মাঝরাতে সে পাহাড়ের চুড়া দেখতে থাকে। কেবল বিরক্ত লাগে পাহাড়ের শরীরটা দেখে। কেমন চামড়া ছিলে নিয়ে গেছে মাটি ব্যবসায়ীরা। মিরান্ডার কাছে সৌন্দর্য্য ধ্বংষ মানব হত্যার মত মনে হয়।

২.
গভীর রাতে সে গুনগুনিয়ে গান গেয়ে ওঠে। সারারাত বৃষ্টি। পাহাড়ের ঢাল বেয়ে পানি নেমে যাচ্ছে বাড়ীর উঠন চুইয়ে। প্রতিবারই এমন হয়। শংকার নয়, এর মাঝে রূপ আছে। মিরান্ডা দেখেনি ভূমিধ্বস। পাহাড়ের পাদদেশে তাদের ছোট্ট টিনের ঘরে এসে ওঠা মাত্র কিছুদিন আগে পারিবারিক বিপর্যয়ের পর। ডকইয়ার্ডে কাজ করতো শিরিনের বাবা, পা পিছলে পড়ে যায় তিনতলা থেকে জাহাজের খোলে। সাথে সাথে মৃত্যু। মেকানিক ছিলেন। সরকারী কিছু অর্থ বরাদ্দ নিয়ে মা তাকে নিয়ে ওঠে পাহাড়ের কোল ঘেসে এই বস্তির মত টিনের ঘরটিতে। অনেক কম ভাড়া আবার একটু হেঁটে মেইন রাস্তায় গেলেই পাওয়া যায় কলেজের বাস।

৩.
সেদিন সকালে মিরান্ডা প্রকৃতি দেখছিল। হাতে শেক্সপিয়ােরর টেমপেস্ট। কলেজের পাঠ্য। উঠনে পানি জমেছে। এমন গতবছর হয়নি। তার মা বিছানায় গড়াগড়ি দিচ্ছে তখনও। বিদ্যুত নেই। বিছানার পাশে জানালার একটা পাল্লা খুলে দেখছিল বৃষ্টি আর পাহাড়ের গা ঘেসে নামা জলের স্রোত। সাথে মাটি। চোখের সামনে হঠাৎ মনে হলো অন্য রকম দৃশ্য। মাটি নেমে আসছে বিশাল চাইয়ে। নেমে আসছে তাদের ঘরের উপরে। শিরিন তাকিয়ে দেখে ঘর দেবে যাচ্ছে। অবাক হয়ে তাকিয়ে থাকে, ঘরময় হালকা আলো হারিয়ে গেলো। ঘুটঘুটে অন্ধকারে সে কেবল দেখতে পেলো তার উপরে অনেক আধার, শুষ্ক একটা দাপাদাপি। মনে হলো সে চিৎকার করে বলে,
“Graze on my lips, and if those hills are dry,
Stray lower where the pleasant fountains lie”


৪.
শিরিনের ভেজা আলো দেখা হয়নি। পাহাড়ের কোলে একটা পাহাড় বুকে নিয়ে আছে। তার ঘরের উপরে অনেক ঘর, অনেক মাটি। সেনাবাহিনী সেখানে উদ্ধার কাজ করছে। শিরিনের খন্ডিত হাত তখনও টেমপেস্ট ধরে আছে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৭ সকাল ১০:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

×