সন্ধ্যায় গোসল করে আনন্দ হলাম
কিশোরী আঁজলাভরা ফুল এনে বললো-
এগুলোর নাম বোলো?
দুঃখিত নয়নে দেখি জানি না ফুলের নাম!
কিশোরী রক্তিম চোখে করুণা জানালো
পুষ্পিত অধরে তার গুঞ্জরিত ভাষা
নামহীন ফুল দেখে-
ভাষার সৌরভে ফোটা ফ্লুরোসেণ্ট আলো
ফুল-নামে রাত কাটে, ফুল-পাপী আমি-
কিশোরীর দুধ ছুঁয়ে মৌনতা নামাই
মগ্নতর ঘনজ্ঞানে
ঘামে ভিজে পুণ্য হই, জানে অন্তর্যামী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

