তোমার ঠোঁটের শব্দমালা গোলাপ-রঙে রাঙা
খেই হারিয়ে নদীর স্রোতে হাসে
এই তো ডুবে এই তো আবার ভাসে
বাঁচার লোভে এদিক-সেদিক খোঁজে নতুন ডাঙা
তোমার চোখের ডাকাত পলক দুষ্টুমিতে ডাকে
পা বাড়ালাম তাই তো মনের গেটে
দৃষ্টিতে হায় ভয়ের মোড়ক সেঁটে
ঘর কাঁপিয়ে বাঁধার স্বরে খুঁজতে গেলে মা'কে
দুচোখের ঐ ডাকাত পলক মনের ফ্রেমে এঁকে
স্মৃতির খাতায় পড়ে থাকি বাঁশের বোনা রেকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

