ও শালার আদালত কত খেলা দেখাবি রে!!!!!!!!!!
১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নির্যাতনের দায় থেকে অব্যাহতি পেলেন আমিরাতের এক শেখ
---====
সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতাসীন পরিবারের সদস্য শেখ ইসা বিন জায়েদ-আল-নাহিয়ানকে নির্যাতনের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মোহাম্মদ শাহ পুর নামের এক আফগান ব্যবসায়ীকে বেদম নির্যাতনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গত ২০০৪ সালের আলোচিত ওই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় চলছিল। অভিযোগের ব্যাপারে জোরদার তথ্যপ্রমাণও ছিল। কিন্তু এরই মধ্যে গত রোববার আমিরাতের একটি আদালত ওই রায় দেন। ক্ষমতাসীন ওই পরিবারের বিরুদ্ধে এটাই প্রথম কোনো মামলার রায়ের ঘটনা।
শেখ ইসা হলেন আমিরাতের প্রেসিডেন্ট এবং আবু ধাবির আমির শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের ভাই। শেখ ইসার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ওই আফগান ব্যবসায়ীকে চাবুক ও কাঠের খণ্ড দিয়ে বেদম প্রহার করেছিলেন। ওই ব্যবসায়ীর অপরাধ ছিল তিনি শেখ পরিবারের খামারের জন্য সরবরাহ করা খাদ্যশস্য পরিমাণে কম দিয়েছিলেন। ওই নির্যাতনের ঘটনার একটি ভিডিও ধারণ করা ছিল। ওই ভিডিওটি ধারণ করেছিলেন শেখ ইসারই সাবেক দুই ব্যবসায়ী অংশীদার বাসাম ও ঘাসান নাবলুসি। পরে তাঁরা ওই ভিডিও চিত্রটি এবিসি নিউজ চ্যানেলকে সরবরাহ করেন।
গত রোববার আদালত তাঁর রায়ে বলেন, শেখ ইসার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি নেই। তিনি ওই দিনের ঘটনার জন্যও দায়ী নন। ওই দিন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার দরুণ অসচেতনভাবে তিনি ওই ঘটনা ঘটিয়েছিলেন। বিবিসি ও এএফপি।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন