থাঙ-টা মণিপুরী মৈতৈদের একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় শিল্প আঙ্গিক। এটি এক ধরনের মার্শাল আর্ট যা শিল্পকলার মর্যাদা পেয়েছে। "থাঙ" অর্থ তরবারি, "টা" অর্থ বল্লম - তরবারি ও বল্লম দিয়ে কৃৎকৌশল বিশেষকে থাঙ-টা বলা হয়। প্রাচীন যুগে থাঙ-টা মণিপুরীদের আধ্যত্মিক সাধনার অংশ ছিল। কালক্রমে তা মুখোমুখি যুদ্ধকৌশল এবং পরবর্তীতে শিল্পকলা হিসাবে ব্যাপকতা লাভ করে।
থাঙ-টার অসংখ্য ফর্ম আছে। এই ভিডিওটিতে থাঙ-টার যে ফর্ম দেখানো হয়েছে তার নাম "উহাতাপি ফারাবা" অর্থ্যাৎ পেঁপে কর্ত্তন। এখানে শিল্পটি যিনি দেখাবেন, শুরুর আগে কাপড়ের ভেতর বালু দিয়ে ভালভাবে তার চোখ বেঁধে নেয়া হয়। আরেকজনের পেটের উপর একটি পেঁপে রেখে শুইয়ে দেয়া হয়। তারপর প্রথমজনের হাতে একটি ধারালো কোদাল ধরিয়ে দেয়া হয়। কঠোর অনুশীলন, দক্ষতা ও তীক্ষ স্মরনশক্তি ব্যতীত বিপদজনক এই কলা প্রদর্শন সম্ভব নয়।
বাকীটুকু দেখলেই বুঝবেন।
লিংক কাজ না করলে এখানে চেষ্টা করুন - থাঙ-টা-উহাতাপি ফারাবা
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





