somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি নিখোঁজ সংবাদ.....

২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।১।
আজকের অপারেশনটা হঠাত্ করেই, আগে থেকে কোন পরিকল্পনা ছিল না। সেক্টর কমান্ডারের নির্দেশ ছিল আরও কিছুদিন ওদের গতিবিধি লক্ষ্য করে ওদের উপর চূড়ান্ত আঘাত আনা। কিন্তু সকালে যখন হাইড-আউটের মালিক করিম মিয়া কাঁদতে কাঁদতে খবরটা নিয়ে আসে তখনই রফিক সিদ্ধান্ত নেয় আজকে রাতেই অপারেশন করতে হবে, যেভাবেই হোক করিম মিয়ার মেয়েকে উদ্ধার করতে হবে। আজ সকালে রাজাকারগুলো পাকি বাহিনী নিয়ে আসে করিম মিয়ার বাড়ীতে। অনেক মারধর করার পরও সে মুক্তিযোদ্ধাদের কোন তথ্য না দেয় না। তখন রাজাকারের পরামর্শে পাক-বাহিনী ঘর থেকে করিম মিয়ার মা-মরা মেয়েটাকে উঠিয়ে নিয়ে যায়, সাথে খুটিতে বাঁধা দুইটা ছাগলও। ওরা চলে যেতেই করিম মিয়া ছুটে চলে আসে মুক্তযোদ্ধাদের কাছে, তার মা-মরা মেয়েটাকে বাঁচানো আকুতি নিয়ে। তখনই রফিক সবাইকে প্রস্তুত হতে বলে। সন্ধ্যা হতেই ওরা বেড়িয়ে পড়ে রাতের আঁধারে। আগেই সালামকে দিয়ে সে সব খোঁজখবর নিয়েছে। তারা এখন অপেক্ষা করছে সুযোগের। দূর থেকে হায়েনাদের হাসি-ঠাট্টা শোনা যাচ্ছে। রফিক বুঝতে পারে আর দেরী করা যাবে না। রফিক পাশে থাকা সহযোদ্ধাদের নির্দেশ দিল আগানোর। সবাই অন্ধকারে আস্তে আস্তে হাটা শুরু করে। মশিউর রেঞ্জে আসলেই ওর এলএমজিটা সেট করে। সবাই কাছাকাছি যেতেই রফিক নির্দেশ দেয় ফায়ার অন করার। সবাই একসাথে ঝাপিয়ে পড়ে। আচমকা আক্রমণে পাকীরা কিছুক্ষণ থমকে গেলেও তারাও ফায়ার অন করে। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে অজস্র গুলি। এর মধ্যে শুয়ে পড়ে, আস্তে আস্তে এগিয়ে যায় রফিক। পিছন থেকে মশিউরের এলএমজি তাদের কভার দিচ্ছে। এই সময় মধুর ক্যাম্পের পিছন থেকে মর্টার বর্ষণের কথা। সে কি এখনো পৌছায়নি? এমন সময় ক্যাম্পের পেছন দিক থেকে উড়ে আসে একটি মর্টার। এসে পড়ে ঠিক পাক বাহিনীর বাংকারে। উড়ে যায় সেটি। রফিক এবার সবাইকে নির্দেশ দিয়ে গুলি করতে করতে উঠে যায়। না, সেদিন পাক বাহিনী তেমন প্রতিরোধ করতে পারেনি। কিছুক্ষণের ভেতরেই তারা ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়। মুক্তিবাহিনী ধাওয়া করে কিছু পাক সেনাকে সেখানেই মেরে ফেলে, বাকীগুলো কিভাবে যেন পার পেয়ে যায়। আর ধরা পড়ে দুইজন রাজাকার। তাদেরকে পিঠমোড়া করে বেঁধে নিয়ে আসা হয় হাইড-আউটে। করিম মিয়ার মেয়েকে অক্ষতই পাওয়া যায় স্কুলের এক রুমে। সেখান থেকে তাকে উদ্ধার করে পৌছে দেয়া হয় করিম মিয়ার ঘরে।

।২।
উপরের ঘটনাটা হয়তো কাল্পনিক। তবে ’৭১ যোদ্ধারা এভাবে অনেক মেয়ের জীবন বাঁচিয়েছেন পাক হানাদারদের হাত থেকে, অনেককে ফিরিয়ে দিয়েছেন তার স্বজনের কাছে। তেমনি একজন মুক্তিযোদ্ধা আজ কেঁদে পড়লেন আমাদের কাছে। গত ১মাস ২দিন হল তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না। তাকে খুঁজে পাওয়ার জন্য তিনি সবকিছুই করেছেন। পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, পুলিশের কাছে গেছেন, হাসপাতাল-ক্লিনিক সবজায়গায় খোঁজ করেছেন, কিন্তু খুঁজে পাননি। মেয়েটির নাম- মাহী নওরীন সুরভী। মতিঝিল আইডিয়াল স্কুল এবং কলেজ থেকে এস.এস.সি. এবং এইচ.এস.সি. দুটোতেই জিপিএ-৫ পেয়েছিল মেয়েটি। কিন্তু কোন কারণে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গত ২১-১১-২০১০ তারিখে নিজ বাড়ী মিজমিজি, কান্দপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে নিঁখোজ। তার বয়স ১৮, গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫‌’-০১’’। তার পরনে ছিল গোলাপী রং-এর সালোয়ার কামিজ, মাথায় ঘিয়া রং-এর ওড়না, চোখে চশমা। কেউ যদি তার খোঁজ পান তবে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে:

মো: ওয়াজেদ উল ফারুক
১০২, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫
মোবাইল নং: ০১৭১২২৪৬৩২৭, ০১৯২২১৯০৮৪৬, ০১৯২২৫৯৭৬৩১




(নিখোঁজ সংবাদটি ২৬-১১-২০১০ তারিখে 'বাংলাদেশ প্রতিদিন' এবং ৩০-১১-২০১০তারিখে 'প্রথম আলো'-তে প্রকাশিত হয়েছিল)

[এই লিংকটি সবাই শেয়ার করুন। আপনার বন্ধু-বান্ধব সবাইকে জানিয়ে দেন। তাহলে হয়তো মেয়েটাকে খুঁজে পাওয়া আরও সহজ হবে।]
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×