somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার বিজ্ঞাপন কিংবা লুলামী......

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা জীবন পড়েছি বয়েজ স্কুলে, তাছাড়া কোচিং কিংবা প্রাইভেটও পড়তামনা। তাই আমার মেয়ে বন্ধু নেই বললেই চলে। তারপরও আমি কেমনে যেন দিনে দিনে লুল হইতে শুরু করি। সেই লুলামির গল্পই বলব আজকে।

ভালোবাসা কিংবা লুলামী-১
লুলামীর শুরুটা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে হলেও তার আভাস পাওয়া গিয়েছিল যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন। সবে মাত্র "হ্যারি পটার: দ্য গবলেট অফ ফায়ার" রিলিজ পেয়েছে। সিনেমাটাতে এমাকে দেখে মনের ভেতর কেমন কেমন করা শুরু করল। দিনরাত শুধু চোখের সামনে এমাকে দেখি। তখন ফটোশপ সবে শুরু করেছি। হঠাৎ একদিন কি মনে হতেই বসে পড়লাম এমার ছবি নিয়ে। তারপর এডিট করে ছবিটাতে এমার পাশে নিজেকে দাড় করায়ে দিলাম। অনেকে কিছু খুঁত ধরলেও, পরে আর আগ্রহ হয়নি বলে সেগুলো ঠিক করা হয়নি। তখন না বুঝলেও এখন বুঝি ওটা ছিল আমার ফটোশপীয় লুলামির প্রথম ধাপ.... B-)B-)


ভালোবাসা কিংবা লুলামী-২
ভার্সিটিতে ভর্তি হওয়ার পর দেখি "সময় যেন কাটে না অবস্থা" /:) । বাসায় বলে কয়ে নেট নিলাম। ফেবিতে সাইন আপ করে খুজেঁ খুজেঁ আমার ব্যাচের সবাইকে অ্যাড করা শুরু করলাম। আর সুন্দরী মেয়ের প্রোফাইল দেখলে তো কথাই নেই। B-) তখন ফেবিতে একটি মেয়েকে দেখে মনের ভেতর অদ্ভুত এক অনুভুতি জেগে উঠল। বন্ধুদের বলতেই তারা বলল আমি নাকি ওই মেয়ের উপর ক্রাশ খাইছি :#> । তারপর ফেবি খুললেই তার প্রোফাইলে একবার করে ঢু মারি। তার স্ট্যাটাস, কমেন্ট সব খুটিয়ে খুটিয়ে পড়ি। জীবনে মেয়েদের সাথে কথা বলছি কম তাই তাকে চ্যাটে নক করতেও সাহস পাইনা। বন্ধুরা আমাকে এদিকে সাহস দিয়ে যায়, কিন্তু কিছু করতে পারি না/:)। তখনই কোথায় জানি শুনলাম জন ডেনেভারের "ইউ ফীল আপ মাই সেনসেস...." 8-| । হঠাৎ কি মনে হতেই মেয়েটার প্রোফাইলে গানটির কথা লিখে দিলাম। ব্যস, সেদিনই প্রথমবারের মত ব্লক খাইলাম আর আমার মাথায় বাজঁ পড়লো :-* । এই গানের কথা পড়েও কেউ আমাকে ব্লক করতে পারে এটা মাথায় ঢুকতেছিল নাX(। তারপর ক্লাস শুরু হওয়ার কিছুদিন পরেই ওই মেয়ের অন্য একটা পোলার ভালোবাসা বিনিময় শুরু হয়ে গেল। আর আমিও বুছলাম ভালোবাসা এত সস্তা না। কিন্তু এসব কিছুতেই আর মন খারাপ হয়নি তখন, তাকে আর অনুভব করতে পারিনি তখন। বুঝতে পারলাম ভালোবাসা এত সস্তা না, ক্রাশ আর ভালোবাসা এক না। সত্যিকারের ভালোবাসা আরও গভীর(আতেল হইবার ইমো হবে)। যখন মেয়েটার প্রতি ক্রাশ খাই তখনই তার একটা ছবি সেভ করে রাখছিলাম। তারপর প্রথম ক্রাশের স্মৃতি হিসেবে আমার ২য় লুলামি ছবি বানায়ে। তখন সবে ভেক্টর আর্ট শিখতেছি ইলাস্ট্রেটরে, তাই ভেক্টর আর্টের উপর প্রাকটিস করতে তার ছবিটাই বেছে নিয়েছি। এটাই আমার প্রথম এবং শেষ বিনা অনুমতিতে কারও ছবি এডিট করা।


ভালোবাসা কিংবা লুলামী-৩
আমার ভার্সিটিতে প্রথম পরিচয় শাফীর সাথে এবং শাফীই আমার প্রথম ভার্সিটি ফ্রেন্ড। ও ভালো ছবি আকাঁতে পারে। একবার ও নকশাতে কোন মডেলকে দেখে একটি ছবি আকাঁলো। মেয়েটার চেহারা যদিও দেখা যায় না, তারপরও ছবিটা আমার পছন্দ হয়ে গেল। মোটামুটি একটা ক্রাশ বলা যেতে পারে। তখন আমি ফটোশপে স্কেচ থেকে ডিজিটাল পেইন্টিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেছি। তাই শাফীর কাছ থেকে অনুমতি নিয়ে করে ফেললাম আরেকটি ছবি।(শাফীটা এতই বজ্জাত যে ও স্কেচে মেয়েটার শাড়ীর আচঁল নামায়ে দিছিল, আমাকে ডিজিটালাইজড করার সময় ওইটা ঠিক করতে হয়েছেX(( )


ভালোবাসা কিংবা লুলামী-৪
হঠাৎ করেই আমার ফেসবুক প্রোফাইল হ্যাক। মন ভীষণ খারাপ। কোনমতে সেইটা রিকোভার করলাম, কিন্তু হ্যাকার আমার প্রোফাইলে এত নোংরা ছবি দিছিল যে তা ডিঅ্যাকটিভেট করতে বাধ্য হইছি। তখন তো আমার সম্পর্কে অনেকের ধারণা পরিবর্তন হয়ে গেছে। অনেকেই ভাবছে খারাপ ছবিগুলো আমি আপলোডাইছি। অবশ্য হ্যাকিং হওয়ার ফলে নতুন একটি ভার্চুয়াল চরিত্র তৈরীর বুদ্ধি আসল মাথায়। একটি ভার্চুয়াল লুল ক্যারেক্টার তৈরী করলাম, নাম দিলাম "কূপ মন্ডুক"(এখনও ক্যারেক্টারটা বহাল তবিয়তে আছে, এমনকি মাঝে মাঝে এখন নিজেকেও কূপের মত মনে হয়)। লুলামী করা সত্ত্বেও কূপের সাথে অনেক মেয়ের সম্পর্ক ভালো। ফেবিতে কূপ ভালোই আসর জমিয়ে ফেলেছে, এদিকে কূপের সৃষ্টিকারীর ভাগ্যে প্রেম-ভালোবাসা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। তখন কূপের এক বন্ধুর ছবি ভালো লেগে যায়। তাকে তার ছবিটা চেয়ে অনুমতি প্রার্থনা করি। সে রাজী হলে করে ফেলি নিচের ছবিটা। বলা বাহুল্য, তখন আমি ইলাস্ট্রটরে ট্রেসিং নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি করছিলাম। এটা তারই ফসল। তবে আসল ছবিটার রেজুলেশন খারাপ হওয়ায় কাজটা করতে বেশ বেগ পেতে হয়েছে। আর এটা করার পর কানে ধরেছি লো রেজুলেশনের কোন ছবি নিয়ে আর কোন পরীক্ষা-নিরীক্ষা না(দু:খের কথা হলো বন্ধুর প্রোফাইলও কয়দিন আগে হ্যাক হইছে, তাই এখন কথা হয়না বললেই চলে)।


সবশেষ
হঠাৎ করে ইদানীং লুলামী করতে ভালো লাগে না। ভালোবাসার মানুষটি খুজেঁ পেতে ইচ্ছা করে খুব, কিন্তু পাইনা। অনেক সময় নিজেকে নি:সঙ্গ মনে হয়। কাল ভ্যালেন্টাইনস ডে। অনেকে তার প্রিয়জনের সাথে ঘোরাঘুরি করবেন। অনেকেই নতুন বন্ধনে আবদ্ধ হবেন। কিন্তু আমি হয়ত খুজেঁ যাব আমার ভালোবাসার মানুষটিকে। জীবনের ২১টি বসন্ত কাটিয়েও যার দেখা আজও পাইনি। তবে তাতে কি? কাল নাহয় পৃথিবীর সব মানুষ, প্রকৃতিকে ভালোবাসব। আর লুকিয়ে থাকা মানুষটির জন্য মনে মনে একটি স্বপ্নের পৃথিবী গড়ব। 8-|


সবাইকে ভ্যালেন্টাইনস ডে'র শুভেচ্ছা। :):):)
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×