somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরীর খোঁজে

২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যার একটা চাকরি হবে ?
অনেকটা পথ এসেছি মাড়িয়ে
মেঠোপথ পেরিয়ে এসেছি পিচঢালা পথে ৷
জ্বী স্যার !
সাথে আছে আমার সব সার্টিফিকেট
বিধাতার দেয়া সার্টিফিকেটও আছে খালি পেট ,
পোশাক গুলোও আজও দিচ্ছে রুমমেট
আমার আছে শুধু বিশুদ্ধ কাগজের সার্টিফিকেট ৷
দিন না স্যার আমাকে একটা চাকরি
এই আজ আমি এতোদূর এসেছি
তারুন্যের সব তৃষ্ণা বুকে নিয়েছি
অথচ তারুন্যকেই পিছে ফেলে এসেছি
বৃদ্ধ বাবাকেও এবার কথা দিয়ে এসেছি
জানেন ? বাবা শুনে সেকি খুশি
ছেলে আমার করবে মস্তবড় চাকরী
সেই যে অঝো পারা গাঁ থেকে এসেছি
১০টা বছর হলো,তবুও চাকরি খুঁজে চলেছি ৷
স্যার একটা চাকরি হবে ?
নীলাকে বলেছিলাম চাকরি হলেই বিয়ে করবো তোকে ,
নীলাও মুঠোফোন খবর পাঠিয়েছে গতরাতে
পাত্র পক্ষ নাকি ওকে দেখতে আসবে ,
নীলা ওর বাবাকে সাফ জানিয়ে দিয়েছে
আমাকে ছাড়া বিয়ে করবেনা কাউকে
দিননা স্যার একটা চাকরি আমাকে
আইবুড়ো নামটা আমার তবেই যে ঘুঁচে যাবে ,
লান্ছনার খানা খেয়ে বিদ্যে গুলো গুলিয়ে যাচ্ছে
সময়ের মতো সময়টাও ঠিকই বয়ে চলেছে
বাবা,মা মরতে বসেছে নীলাও হয়তো ছেড়ে যাবে
করজোড়ে মিনতি দিননা একটা চাকরি আমাকে
বাবা,মা,নীলাকে নিয়ে খেয়ে পরে দিন গেলেই হবে
অতো বেশী কিছু চাইনা ছোট্ট একটা চাকরি দিন আমাকে ,
সব কাজ করে দিবো একটা চাকরি দিন আমাকে ৷
আমি জানি স্যার এখনি ডাক দিবেন দারোয়ানকে
আর আমাকে বের করে দিবেন এখান থেকে
তবুও বলছি দিননা স্যার একটা চাকরি আমাকে
কাজেই আমার যোগ্যতার প্রমাণ দিবো আপনাকে
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×