somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থানা চিনে না, আবার নাকি চৌকিদার -১

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এলাকায় একটা কথা প্রচলিত আছে "থানা চিনে না, আবার নাকি চৌকিদার"। কথাটার মানে হয়ত সবার জানা তারপরও আমি একটু পরিষ্কার করে বলি যোগ্যতার চেয়ে অনেক বেশী প্রাপ্তি। প্রথম অবস্থায় ভেবেছিলাম হয়ত আমার দিয়ে কিছু হয় না বা হবে না, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে লেগে থাকলে তার ফল অবশ্যই পাওয়া যায়।তবে আমার একটা অভ্যাস আছে যদি কারও পিছনে সময় দেয়া শুরু করি তবে সেটার শেষ না দেখে থামতে ইচ্ছা হয় না হয়তবা এটার জন্যও হতে পারে। আবার আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছেন এটাও হতে পারে।আমি খুব বেশী শিক্ষিত না বলতে গেলে কোন মতে বানান করে পড়তে পারি আবার অনেক সময় দেখা যায় উচ্চারণও ভুল ভাবে উচ্চারণ করছি । তবে মাঝে মাঝে কেন জানি নিজেকে অনেক বড় পণ্ডিত মনে হয় বিশেষ করে কেউ যখন এসে কোন বিষয়ে পরামর্শ চায় বা কেউ বলে স্যার এরপর কি করব। যাক মূল কথায় আসি ১৭ই মার্চ ২০১৮ বিকালে আমার এক নেপালি বন্ধু আমাকে বলল তার পরিচিত এক কোম্পানির মালিকের নাকি একজন সিভিল ফোরম্যান লাগবে ।আমরা সারা দিন চেষ্টা করেও তার সাথে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই নি। রাতে ঐ বন্ধুর সাথে কোম্পানির মালিকের বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করি কিন্তু বাড়ি থেকে একজন ভদ্র মহিলা আমাদের জানালেন কোম্পানির মালিক নাকি এখন ভারতে অবস্থান করছে আজই বিকালের ফ্লাইটে না কি উনি ভারত গেছেন, আহা কি ভাগ্য আমার চাকরি তো দুরের কথা চাকরিদাতার সাথেও আমার দেখা হচ্ছে না আমি মনে মনে ভাবছি। এর মধ্যই ভদ্র মহিলা জানতে চাইলেন আমরা কেন তাকে খুজতেছি? বন্ধু সব বিস্তারিত বললে ভদ্র মহিলা আমার সাথে কথা বললেন জানতে চাইলেন কি কি কাজের উপর আমার অভিজ্ঞতা আছে আমিও একটু বেশী বেশী করে তাকে ফরমালাম পরে তিনি আমার মোবাইল নাম্বার নিয়ে বললেন পরে কল দিয়ে জানাবেন তাতে মনে হল কোম্পনির দায়িত্ব এখন উনি পালন করছেন। হতাশা নিয়ে আমি আর আমার বন্ধু ফিরে আসলাম আমাদের রুমে।আমি মোটামুটি ভাবে নিশ্চিত ভদ্র মহিলা শুধু ফরমালিটি মেইন্টেন করার জন্য আমার ফোন নাম্বার নিয়ে রাখছেন। চাকরি হবার কোন আশাই নেই। রাত সাড়ে ১০টার মত বাজে আমরা কয়েকজন মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছি রুমমেট এক ছোট ভাই এসে বলল আপনার ফোন বাজতাছে আমি ওর কথাই ওতটা গুরুত্ব না দিয়ে আড্ডা চালিয়ে গেলাম। রাত সাড়ে ১২ টার দিকে রুমে গিয়ে দেখলাম অপরিচিত একটা নাম্বার ২ বার কল দিয়েছে। আমি এতটা গুরুত্ব না দিয়ে ফোন সাইলেন্ট মুড করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি একটা এসএমএস সিম অপারেটর কোম্পানির আমার প্রতি দয়া হয়ছে লোকাল ১০মিনিট টক টাইম নাকি আমার জন্য বরাদ্দ করা হয়েছে ইস কি কপাল আমার গত দুই বছরের মধ্যে এই প্রথম। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। কেন জানি ফোন হাতে নিয়ে ঐ নাম্বারটার কথা মনে হল, তবে বলে রাখি ফ্রী মিনিট কোম্পনি আমাকে দিয়েছে বলেই কিন্তু ঐ নাম্বারে কল দেয়ার জন্য মন চাচ্ছে নইলে কোন মতেই মন চাইত না এটা আমি নিশ্চিত। আমি কল দেবার সাথেই ওয়েলকাম টিউন একটা কেরেলা গান। একটু গান শোনার পরই ফোনের ঐ পাশ থেকে একটা মেয়ের কন্ঠ ভেসে আসলো। আমি মনে মনে ভাবলাম কে হতে পারে ভাবতে ভাবতে ১০ সেকেন্ড নিরবতা পালন হয়ে গেল আমার কিন্তু ঐ পাশ থেকে আমার অবাক নিরবতা হয়ত ভদ্র মহিলা বুঝতে পেরে সোজাসোজি আমাকে জিজ্ঞাসা করল
আর ইউ মিঃ আবু হাসান? (চলবে)
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ একটি কাল্পনিক রম্য রচনা

লিখেছেন নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।

একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×