সর্বদা ভাবস্ এবং ফিটফাট চলন। পরিচালক সাহেবের ড্রাইভার কাম পারসোনাল এসিস্টেন্ট বলে কথা! সেই শহিদ গত ২৭ তারিখ গাড়ীর ডিউটি শেষে ধানমন্ডি বসের বাসা থেকে নিজ বাসায় রিকশা করে আসছিলেন। ক্লান্তিতে বেচারা শরীরটা এলিয়ে দিয়েছিলো রিকশায়, আর সেখানেই ভুল করলো কোটিপতি ছিনতাইকরী দলের সদস্যরা। সিটি কলেজের সামনে প্রাইভেট কার থামিয়ে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে কারে তুলে নেয় । সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ, মানিব্যাগে সামান্য টাকা পেয়ে ক্ষেপে ওঠে। শুরু হয় অমানুষীক নির্যাতন। অবশেষে ডাচ বাংলা ব্যাংক এর ডেবিট কার্ড পেয়ে কোড নং নেয়ার জন্য আবারো মারতে থাকে। মার খেয়ে বেচারা কোড নং ভুলে যায়, ভুল কোড নং দেয়ায় তার চোখ তুলে ফেলতে নেয়। অবশেষে সঠিক কোড নং দিলে একাউন্ট থেকে বেতন,বোনাস সব টাকা তুলে নেয় এবং মাথা ও বুকে আঘাত করে আশুলিয়ার রাস্তায় ফেলে যায়।
(শহিদ আমাদের অফিসিয়াল অনুষ্ঠানে গান গাচ্ছে, ও অনুষ্ঠান হলেই আমাকে খোচাতে থাকে বস গান গাইবো। আমি প্রথমবার ভয়ে ছিলাম কি গায় পরে দেখলাম ভালোইতো)
হুশ ফিরলে নিজেকে জংগলে আবিস্কার করে এবং স্থানীয় লোকজনের সহযোগীতায় বাসায় ফেরে। শহিদের জন্য সত্যি কষ্ট লাগছে, ওর গানের কন্ঠ কিন্তু খুবই ভালো। আমরাও খুব স্নেহ করি ওকে। সান্তনা ও সর্তক করে দেয়া ছাড়া কিইবা করার আছে!
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


