খেলাঘর
নির্মলেন্দু গুণ
শিশুরা খেলাঘর করে ।
তারা হাঁড়ি-পাতিল, বাসন-কোসন নিয়ে
বড়দের মতো সংসার সংসার খেলে ।
তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে
ঘুমভাঙ্গার পর শুরু হয় তাদের অন্যখেলা ।
এক্কা-দোক্কা, গোল্লাছুট কিংবা
কানামাছি ভোঁ ভোঁ !
বড়োরাও খেলাঘর করে ।
তাদের বাসন-কোসনগুলো আকৃতিতে বড়ো,
তাদের কামনা বাসনার মতো ।
তারা তাদের খেলাঘরের নাম রাখে সংসার ।
শিশুদের মতো তারাও ক্লান্ত হয় ,
তারাও সংসার ভাঙ্গে, কিন্তু শিশুদের মতো
তারা ঘুমুতে পারে না ।
খুব বিষন্নতায় ভুগছি।।।মনে হচ্ছে মরে গেলেই সব শান্তি!!!!মরতে গিয়েছি পারিনি।।।
হাসি পেয়েছে ,,,ভয় লাগে....মরব কেন???কিন্তু কিছুই যে আর ভালো লাগে না।।।সব কেমন করে যেন জীবন থেকে হারিয়ে যাচ্ছে।।।নাকি আমি হারিয়ে ফেলছি।।।জানি না,বুঝি না।।
ভালো লাগে না কিছুই।।।।।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



