কিছু পরাজয় গৌরবের হয়, আবার কিছু পরাজয় হয় মারাত্বক চরম লজ্জা আর ঘৃণার, আবার অনেক সময় পরাজয় চরম ব্যার্থতার ফল প্রকাশ করে। বি,এন,পি জামাতের চলমান আন্দোলনের পরাজয় একটি দলীয় রাজনৈতিক দুর্বলতা আর চরম ব্যার্থতার ফল। হয়তো যারা বি,এন,পি জামাত আছেন তারা এই পরাজয়কে স্বীকার করবে না, তবে এই পরাজয় অস্বীকার করা ছাড়া বি,এন,পি জামাতে আর কিছু্ই করার নেই।
আসুন বিস্তারিত ব্যাখ্যা সহকারে দেখা যাক বি,এন,পির পরজয় হয়েছে কিনা আর এই পরাজয় কতটুকু লজ্জা আর ব্যার্থতার।
বি,এন,পি সিদ্ভান্ত নিয়েছে আগামী ১৩ ই জানুয়ারী সোমবার হতে লাগাতার অবরোধ আর হরতাল দিবেনা, বিকল্প আন্দোলনের কৌশলের কথা চিন্তা ভাবনা করছেন।
এতেই প্রমাণিত হয় আপাতত বি,এন,পি প্রাথমিক ভাবে পরাজয় নেমে নিয়েছেন।
তাছাড়া গত ২৪ শে নম্বের ২০১৩ সাল হতে গত ৯ম সংসদের নির্বাচিত সরকারকে অবৈধ বলে দেশে একটি মিথ্যা ভুয়া উষ্কানি ছাড়াতে চেষ্টা করেছিল বি,এন, পি , পরে আবার ২৪ শে নম্বের হতে সরে গিয়ে কখনো ২৬ আবার কখনো ২৮ শে নভেম্বর হতে গত ৯ম সংসদের সরকার অবৈধ বলে ব্যার্থ প্রচারণা চালাতে চেষ্টা করেছিল । ২৯ ডিসেম্বর সুফার ফ্লপ হয়ে যায় বি,এন,পির ডেড লাইন কর্মসুচি। সর্বশেষে জামাত শিবিরের সুইসাইড স্কোয়াড সদস্যদের প্রাণের বিনিময়ে গত ৫ ই জানুয়ারী নির্বাচন কিছুটা প্রশ্ন বিদ্ধ করতে সক্ষম হয়। যদিও তা কতটুকু নৈতিক আর আইনী বা ন্যায় সঙ্গত হয়েছে তার প্রশ্ন থেকে যায়।
বি,এন,পি গত ৫ ই জানুয়ারী নির্বাচন বয়কট করে দারণ এক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ কথায় আছে ----------
র্তক বির্তক , প্রতিযোগিতা, লড়াইয়ে জড়িয়ে পরাজয় বরণ করার চেয়ে , তর্ক বির্তকে প্রতিযোগিতায় আর লড়াই হতে নিজেকে বিরত রাখাই শ্রেয়।
বি,এন,পি তাই করলো, কারণ যেই ভাবে নির্বাচন হোক বি,এন,পির পরাজয়েল সম্ভবনা ছিল বেশী। তার সবচেয়ে বড় কারণ ছিল --- গত ২০০৮ নির্বাচনে বি,এন,পি জামাত জোটের প্রাপ্ত ভোট ছিল ৩৩ % মত , অরদিকে আওয়ামীলীগ জোটের প্রাপ্ত ভোট ছিল প্রায় ৫৪%। এত বড় বিশাল পবর্ত সমান ব্যাবধান টপকানো বি,এন,পির জন্য ছিল মারাত্বক র্দুদান্ত একটি কঠিন কাজ। সুতরাং বি,এন,পি এতবড় ঝুকি এড়াতে কৌশলে নির্বাচন হতে নিজেকে দুরে রাখার চেষ্টা করেছেন।
কেন এই পরাজয় বি,এন,পির জন্য লজ্জাজনক।
একটি স্বাধীন দেশে আইন, সংবিধান, সংসদ, সরকার থাকতেই হবে। কিন্তু বি,এন,পি তার পরাজয়ের গ্লানী হতে নিজেকে বাচাঁতে কৌশলে দেশের সংবিধান, আইন, সংসদ, সবকিছুকে এড়িয়ে গিযে উল্টো দেশ যেন সরকার বিহীন হয়ে পড়ে , দেশে যেন সাংবিধান সংকট সৃষ্টি হয় , শাসন আর সরকার ব্যাবস্থ যেন ভেঙ্গে পড়ে সেই পথ অবলম্বন করার চেষ্টা করেছে।
বি,এন,পির জন্য এই পরাজয় লজ্জার কারণ তারা নিজেরাই লাড়াই করেনি, অন্যদিকে অন্যকেও লড়াই করতে দেয়নি, বি,এন,পি নিজেই মরেছে সাথে সাথে অন্যদেরও মেরেছে, বি,এন,পি নিজেই র্দুভল হয়ে গেছে সাথে পুরো বাংলাদেশ আর দেশের ১৬ কোটি মানুষকে দুর্বল করার চেষ্টা করেছে।
আশাকরি বি,এন,পি এবার তাদের ভুল বুঝতে পারবে, নিজেরাই দলীয় ভাবে শক্ত হবার চেষ্টা করবে, আর নৈতিক শান্তি পূর্ণ আন্দোলনের পথে হাটবে, রাজনীতিকে রাজনৈতিক কৌশল দিয়ে মোকাবেলা করতে হয়, জ্বালাও পোড়াও, হত্যা, বোমাবাজি, গাড়ী ভাংচুর করে রাজনৈতিক আধিকার আদায় করা যায় না।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



