বৃষ্টি পড়ে সকাল হতে
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি পড়ে সকাল হতে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
সারা আকাশ মেঘে ঢাকা
বৃষ্টি পড়ে জোরে,
সকাল হতে সারা দুপুর
ঝরিছে অঝোরে।
কালোমেঘ ছেয়েছে আকাশ
বিদ্যুত চমকায়,
অম্বরে অম্বরে গুরু গম্ভীর
গর্জন শোনা যায়।
মাঠ ঘাট জলে ভরা
ভরা নদী প্রবল বান,
নদী বাঁধ ভেঙে গেছে
জলে ভাসে বহু গ্রাম।
ওপারেতে বৃষ্টি নামে
জল ঢুকছে গাঁয়ে,
ভেঙে গেছে আটচালা
গ্রাম সড়কের বাঁয়ে।
নদীর তীরে বটের গাছে
নানা পাখির বাসা,
বানে ভাসে পাখির বাসা,
দুঃখের সর্বনাশা।
নদীতে হলো নৌকাডুবি
হায়রে পোড়া কপাল,
ছিঁড়েছে পাল নাইকো মাঝি
আজ কে ধরিবে হাল?
গাঁয়ের পথে জল জমেছে
জমছে জল আঙিনায়।
সকাল হতে সারা দুপুর
বৃষ্টি ঝরে অঝোরধারায়।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন