আমার গাঁয়ে পথের বাঁয়ে
১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার গাঁয়ে পথের বাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে গাছের ছায়ে
কত পাখি বাঁধে বাসা,
আমার গাঁয়ে পথের বাঁয়ে
ঘাস কাটে গাঁয়ের চাষা।
সবুজ ধানের খেতের আলে
শিশির বিন্দু পড়ে ঝরে,
গাঁয়ের ডাঙায় গরু মোষ আর
ছাগলভেড়া বেড়ায় চরে।
বাঞ্ছারামের বেড়ার ধারে
কাকেরা বসেছে ডালে,
ময়না চড়ুই বেড়ায় ঘুরে
রান্না ঘরের উঁচু চালে।
গাঁয়ের বধূরা কলসী কাঁখে
নিয়ে যায় ঘরে জল,
পথের বাঁকে কুকুরগুলো
করে কত কোলাহল।
আখের খেতে টিয়াপাখিরা
দল বেঁধে খেলা করে,
তালদিঘিতে মাছরাঙা এসে
ছোট পুঁটি মাছ ধরে।
সকালে বিকালে গরুগাড়ি চলে
গাঁয়ে রাঙা রাস্তার ধারে,
দিবসের শেষে সূর্য অস্ত যায়
দিগন্তে ঐ পশ্চিম পারে।
সাঁঝের আকাশে চাঁদতারা হাসে
নীল আকাশের গায়ে,
নির্জন রাতে শেয়ালেরা ডাকে
গাজন তলার বাঁয়ে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনাশুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন
ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন