গাঁয়ের পথে পুকুর পাড়ে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের পথে পুকুর পাড়ে
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের পথে পুকুর পাড়ে
শালিক পাখিরা ওড়ে,
কুকুরগুলো ঝগড়া করে
গ্রাম সড়কের মোড়ে।
গাঁয়ের পথে পুকুর পাড়ে
হাঁসেরা থাকে বসে,
কালো ষাঁড়টা মাটির ওপর
শিংগুলোকে ঘষে।
গাঁয়ের পথে পুকুর পাড়ে
সারি সারি তাল গাছ,
পুকুরেতে জলের মাঝে
লাফায় কাতলা মাছ।
গাঁয়ের পথে পুকুর পাড়ে
বাবলা কাঁটার বন,
পুকুর পাড়ে কাপড় কাচে
গাঁয়ের ধোপাগণ।
কলসী কাঁখে নাইতে আসে
গাঁয়ের যত মেয়ে,
পানকৌড়িরা এসে ডুব দেয়
আমি দেখি চেয়ে।
পাড়ার ছেলে পুকুর ঘাটে
তেল মেখে চান করে,
গামছা বেয়ে কেউবা জলে
ছোট ছোট মাছ ধরে।
সাঁঝের বেলা আঁধার নামে
গাঁয়ের পথে পুকুর পাড়ে,
জোনাকিরা জ্বালায় আলো
পুকুর পাড়ে গাছের আড়ে।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন