শীতের সকাল
১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের সকাল
লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের রাতে ঘুমায় সবে
শীতের কাঁথা মুড়ে,
পূবের রবি উঠলো হেসে
দূরে পাহাড় চূড়ে।
খেজুর গাছে চড়ছে কেহ
বাঁধছে মাটির হাঁড়ি,
মাঠের থেকে ধান বোঝাই
আসছে গোরুর গাড়ি।
পুকুর পাড়ে মায়ে ও ঝিয়ে
করছে ঝগড়া খুব,
দিঘির জলে মরাল ভাসে
পানকৌড়ি দেয় ডুব।
দিঘির ঘাটে বধূরা চলে
কলসী লয়ে কাঁখে,
বাঁশ বাগানে ঝোপের আড়ে
মুরগীরা সব ডাকে।
আকাশ জুড়ে আলোর খেলা
ছড়ায় কিরণ রবি,
ফুলের বনে ফুল ফুটেছে
দেখি সুন্দর ছবি।
সবুজ গাছে পাখিরা ডাকে
হৃদয়ে পুলক জাগে,
ঘন কুয়াশা ভুবন জুড়ে
আকাশে রং লাগে।

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুন