দয়াল ঠাকুর
০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দয়াল ঠাকুর
-লক্ষ্মণ ভাণ্ডারী
দয়াল তোমার শ্রীচরণে
ঠাঁই যেন পাই আমি,
তুমি আমার পরম আপন
এই তো শুধু জানি।
তব আশীষ মাথায় নিয়ে
আমি চলি সংসার পথে,
রক্ষা করেন দয়াল প্রভু
আমার আপদে বিপদে।
পরম প্রেমময় পরম দয়াল
শ্রী শ্রী অনুকূল ঠাকুর,
তব কৃপায় ধন্য যে সবাই
সবার দৈন্য হয় দূর।
তুমি আমার প্রাণের ঠাকুর
তোমার চলা,তোমার বলা,
তোমার আশীষ মাথায় নিয়ে
মোর সংসার পথে চলা।
তব আগমনে ধন্য যে হল
বাংলা ও বিহার ভূমি,
জীবন মন্ত্রে মানব যন্ত্ররে
চালালে হে প্রভু তুমি।
সত্দীক্ষা নিয়ে তব নামগানে
প্রাণে প্রাণে জাগে সাড়া,
শেখালে মানবে ত্যাগের মহিমা
জীবন পথের বাঁচা-বাড়া।
তোমার নামে তোমার গানে
পুলকিত হয় তনু মন,
হে প্রভু মোর জীবনের সার
তুমি যে অমূল্য রতন।
তোমায় পেয়ে ধন্য হল
আমার এ জীবন,
পাই যেন অন্তিমে প্রভু
তব রাঙা শ্রীচরণ।

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯

চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!
প্রতিদিন যে পথে আসি...
...বাকিটুকু পড়ুনDr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন
৩. নিষিদ্ধ স্বর্গ
পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন