আমার গাঁয়ে আমের শাখে
২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার গাঁয়ে আমের শাখে
-লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে আমের শাখে
কোকিলের কুহুতান,
আমার গাঁয়ে সবুজ গাছে
প্রভাত পাখির গান।
আমার গাঁয়ে নদীর ধারে
সবুজ শীতল ছায়া,
আমার গাঁয়ে মাটিতে আছে
মমতা মাখানো মায়া।
আমার গাঁয়ে পথের বাঁকে
গোরু আর মোষ চরে,
রাখাল ভাই বাঁশি বাজায়
মোর চিত্ত ওঠে ভরে।
মাঠের কাছে বিলের জলে
মরাল মরালী ভাসে,
শাল পিয়াল মহুল বনে
বাঁশি ও মাদল বাজে।
গাঁয়ের পাশে নদীর বাঁকে
সরু বালির চরে,
গাঁয়ের মাঝে সুখ ও শান্তি
আছে মাটির ঘরে।
গাঁয়ের মাটি সুখের স্বর্গ
এ আমার জন্মভূমি,
মাটির ঘরে শান্তির নীড়ে
স্বপ্নের জাল বুনি।

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯
মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।
একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন
নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে...
...বাকিটুকু পড়ুন