somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনতিবিলম্বে ঈদের ঘরমুখো মানুষের দূর্ভোগ নিরসনে বিশেষ টাস্কফোর্স গঠন করা উচিৎ!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এমন চীত্র আমাদের অনেকেরই মুখস্ত। এ যেনো আমাদের ভাগ্যেরই একটি অংশ হয়ে দাড়িয়েছে।

আসন্ন কোরবানীর ঈদে ঘর মুখো মানুষকে বরাবরের তুলনায় অনেক বেশী বিড়ম্বনার স্বিকার হতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ বঙ্গের জেলা গুলোর সড়ক পথে। বিগত একমাসের বেশী পাটুরিয়া ফেরীঘাটে তনিটি ঘাটের মধ্যে একটি ঘাট বন্ধ। গত দুদিন আগে চালু হলেও অপর আরেকটি ঘাট বন্ধ হয়ে গেছে। এমনিতেই স্বাভাবিক সময়ে পারাপারের অপেক্ষায় থাকে শত শত গাড়ি। আর ঈদের সময় এসব গাড়ির চাপ বহুগুনে বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ঘরমুখো মানুষকে যে কতটা বিড়ম্বনা আর ভোগান্তির স্বিকার হতে হবে, তা সহজেই অনুমেয়।

বিআইডব্লিউটিএ-র পক্ষ থেকে বলা হচ্ছে নদীর তীব্র স্রোতের কারণে পল্টুন ঠিক রাখা যাচ্ছে না। ফলে ফেরী স্বাভাবিক নিয়মে লোড আনলোড হতে প্রচুর সময় নিচ্ছে। আবার এমন পরিস্থিতিতে প্রায়ই রাতে ফেরী চলাচল বন্ধ রাখা হচ্ছে। ফলে পাটুরিয়া ও দৌলৎদিয়া উভয় পাড়েই সৃষ্টি হচ্ছে গাড়ির সুদীর্ঘ লাইন।

ফেরী ঘাটের এমন দূর্দশা বিবেচনা করে অনেকে গাড়িই যমুনা বঙ্গবন্ধু সেতু দিয়ে পার হওয়ার পরিকল্পণা করছে। ফলে ধারণা করা যায় এই দিকেও তীব্র যান জটের সৃষ্টি হবে প্রতিবারের তুলনায় অনেক বেশী। বিশেষত চান্দুরা, গাজীপুর বাইপাস সড়কে এখনই নিয়মিত ৪-৬ ঘন্টার তীব্র যানজট সহ্য করতে হচ্ছে, সেখানে ঈদের ঘরমুখো মানুষের ঢল নামলে পরিস্তিতি কি দাড়াবে, তা বোঝা মুশ্কিল। মাওয়া -কাওড়াকান্দি ঘাটেরও একই পরিস্থিতি।

এমন পরিস্থিতিতে বিশেষ করে নারী শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য এমন যাত্রা সত্যিই চরম যন্ত্রণাদায়ক। এমন মহা যন্ত্রণা কষ্ট ক্লেশ সহ্য করে ঘরে ফেরা মানুষেরা একবার যাবে আবার আসবে। তাই আমার মতে সেনা নৌ ও বিমান বাহিনীর যৌথ উদ্যোগে টাস্কফোর্স টিম গঠন করা উচিৎ। ওনারা ঈদের ৫দিন আগে ও ৫দিন পর পর্যন্ত ঢাকা থেকে পাটুরিয়া -দৌলৎদিয়া এবং ঢাকা হতে গাজীপূর-চান্দুরা-্টাঙ্গাইল মহাসড়কে ও মাওয়া-কাওড়াকান্দি ঘাটে যানজট নিরসনে ও আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও ট্রাফিক প্রশাসনকে সহায়তা করবে। রাস্তায় কোন অনিয়ম বা বিশৃঙ্খলা দ্রুত নিরসন করতে উক্ত টাস্ক ফোর্স টিম সহায়তা করবে। ঘাট মেরামত ও রক্ষণা বেক্ষন ও গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রণে এই টিমের সহায়তা নেয়া যেতে পারে। এর আগেও এমন সহায়তা নেয়া হয়েছে এবং জনগন এর সুফল ভোগ করেছে।

ঈদের ঘরমুখো মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে এখনই এই বিষয়ে দ্রুত বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×