তবে সাবজেক্টের উপরে আলো এবং আধারের যে ব্যাপারটা থাকে সেটা সংরক্ষন করে ক্যাপচার করতে পারাটাও বেশ মজার। অথাৎ কোথাও আলো থাকবে, কোথাও থাকবে অন্ধকার।
কেন এরকম ছবি দেখতে চমৎকার লাগে? লাগে কারন এ ধরনের আলো আধারী আমাদের চারপাশে প্রচুর থাকে। পুরো আলোতে ভেসে যাওয়া দৃশ্যের চাইতে আমাদের মাথায় কিছু আলো কিছু অন্ধকারে থাকা বস্তুই বেশি চেনা।
এখানে দেওয়া ছবিটাতেও আলো আধারীর চমৎকার ব্যবহার। ছবিতে অন্ধকারের একটা বড় ভূমিকা হলো মূল আলোর জায়গায় আমাদের মনোযোগটাকে টেনে নিয়ে যাওয়া। এতে ফোকাসটা, দর্শকের আগ্রহটাকে গাইড করতে খুব সুবিধা। আর আমাদের মস্তিষ্কও সেটাকে ভালো ইন্টারপ্রেট করতে পারে বলে ছবিটাকে ভালো লাগতে শুরু করে।
হালকা ভিজুয়াল সায়েনস -এর ব্যাপার স্যাপার আর কি।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৬ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



