দুবাইতে কমলা দেয়ার সুবাদে বিভিন্ন ভাষাভাষী , সংস্কৃতি, ধর্ম নানা বর্ণ নানা আকৃতির মানুষের সাথে পরিচয়। বিভিন্ন জাতির বিভিন্ন দেশের মানুষের সমন্বয়ে দুবাই একটি ছোটখাট মাল্টিকালচারাল সিটি। এখানে মসজিদ মন্দির গির্জা সবই আছে। ১০% লোকাল আর বাকি সব আমার মত ভিনদেশী। এই ছোট্র শহরটিতে প্রায় ১৫০ টি দেশের মানুষের বসবাস।
বেশির ভাগ মানুষের সাথে পরিচয় ফুটবল/টেনিস খেলতে যেয়ে। বাসার সাথে প্লে গ্রাউন্ড , সন্ধ্যায় ফ্লাড লাইটে খেলাধুলা করি। একদিন কৌতুহল বসতো লিটো নামে একজনকে জিজ্ঞাসা করলাম তোমার ধর্ম কি ? লিটো কিছু সময় চুপ করে থেকে বলল আমি ঠিক জানি না।
--তুমি কি ধর্ম বিশ্বাস করো না ?
না না আমি ধর্ম বিশাস করি। তবে একটা না দুইটা।
--আমার কৌতূহল আরো বেড়ে গেল , আমি বললাম সেটা কিভাবে ? তারপর ও বলতে শুরু করলো
আমার মা মুসলিম আর বাবা খ্রিস্টান। আমার মা বাবা দুজন নিজ নিজ ধর্ম পালন করে। আমি যখন মায়ের সাথে থাকি তখন ইসলাম ধর্ম পালন করি, আবার বাবার সাথে থাকলে গির্জায় ও যাই। সব ধর্মের মূল বাণী তো একই পার্থক্য শুধু বাহ্যিক প্রকাশে। সব ধর্মই মানুষের কল্যানের জন্য -সেটা ইসলাম ধর্মেও আছে, হিন্দু ধর্মেও আছে কিংবা খৃষ্টার্ন ধর্মেও আছে।
--এখানে তুমি তো তোমার বাবা মার সাথে থাক না, এইখানে তুমি কোন ধর্ম পালন করো ?
ঈদের সময় মুসলিম বন্ধুদের সাথে নামাজে যাই আবার আমার অন্য বন্ধুদের সাথে ক্রিসমাচ পালন করতে গির্জায় ও যাই ! হাসতে হাসতে বলল, ডাবল আনন্দ !!
--তুমি বিয়ে করবা কোন ধর্মের মেয়েকে ?
আমার এক মুসলিম বান্ধবী আছে। আমি ওকেই বিয়ে করব।
ওকে যে কি বলব কিছুই বুজতে পারলাম না। প্রসঙ্গ চেন্জ করে অন্য দিকে মনোনিবেশ করলাম। বলে রাখি , লিটোর দেশের বাড়ি ফিলিপাইন।
খান একাডেমী'র প্রতিষ্ঠাতা সালমান খান: এক মানুষের তিন দেশ দাবীদার (BD, IN, PK)
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



