
হঠাৎ দেখি গোলাপী রঙের একটি চিরকুট
কেন জানি মনে হলো পড়ে দেখিতো একটু
বেশ -- পড়া শুরু করলাম----
গুনে গুনে ৫ লাইন মাত্র
এই তোমার মুখটা স্বর্গদূতের মত
তোমাকে দেখলে সব দুঃখ ভুলে যাই
আমার অনেক দুঃখ অনেক বেদনা
আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই
নিবেনা তুমি--- নিতেই হবে--ছোট আবদার -তা না হলে --- তারা আমি।
সত্যিই তুমি তারা দূর আকাশে
এতদিন পরে পেলাম কেন এ চিঠিটি
সেই কত বছর আগে তুমি তারা হয়ে গেলে অচেনা আকাশে
ভীষন কষ্ট হয় তোমার জন্য
তোমার মত দূর আকাশে তারা হতে খুব ইচ্ছে করে
তোমার দিকে তাকালে মনে হয়
হাত বাড়িয়েছো তুমি-- আমাকে নিতে ।
অপেক্ষা কর প্রিযতম--আমি আসছি তোমার কাছে
তারা হয়ে আমিও ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



