শুভ জন্মদিন লিনাক্স!
২৫ শে আগস্ট, ২০১০ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৯১ সালের এপ্রিল মাস। একদিকে উচ্চমূল্যের মহাশক্তিশালী ইউনিক্স অপারেটিং সিস্টেম অন্যদিকে স্বল্পমূল্যের স্বল্পকার্যকরী মিনিক্স নামের আরেক অপারেটিং সিস্টেম - একটা কেনার সাধ্য নেই আরেকটার কেনার ইচ্ছা নেই। মহাফাঁপড়ে পড়ে হেলসিংকি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র লিনুস টরভাল্ডস নিজেই নিজের অপারেটিং সিস্টেম বানানোর কাজে হাত দিলেন।
অগাস্ট মাসের ২৫ তারিখে মিনিক্স নিউজগ্রুপে ছোট্ট একটা মেইল এল। মেইলটিতে লিনুস টরভাল্ডস নামের একজন ছাত্র তার বানানো একটি ছোট্ট অপারেটিং সিস্টেমের কথা জানালেন সবাইকে। ওএসটি ডেভেলপ করতে ধীরে ধীরে অন্যরাও জড়ো হতে থাকে লিনুসের সাথে। তারা ওএসটি ডাউনলোড করে নিজের সুবিধামত পরীক্ষা-পরিবর্তন-পরিবর্ধন করে পরিবর্তিত ভার্সনটি পাঠাতে থাকে লিনুসকে। গড়ে উঠতে থাকে লিনুসের নতুন অপারেটিং সিস্টেম।
১৯৯১ সালে একটা ছেলের শখের বসে তৈরি হওয়া সেই 'ছোট্ট' অপারেটিং সিস্টেমটির আজকে ১৯তম জন্মদিন। এই ১৯ বছরে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা জড়িয়ে পড়েছে এই অপারেটিং সিস্টেমটির সাথে। জাতি-গোত্র-বর্ণ-ধর্ম-ভাষা নির্বিশেষে বিশাল মহীরূহে পরিণত হওয়া লিনাক্স নামের সেই অপারেটিং সিস্টেমটি নিজেই আজ একটা সংস্কৃতি। এই সংস্কৃতি মানবতার আর বন্ধুত্বের।
শুভ জন্মদিন লিনাক্স।
মূল লেখাঃ
forum.linux.org.bd/viewtopic.php?f=42&t=1373 - অভ্রনীল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন