গতকাল পোস্টা ভুল বশত ড্রাফ্ট হয়ে গেছিলো
আমার বড় ভাইরে (কাজিন) ফোন করলাম..........
ভাইয়া তুমি কই আছো?
ভাইয়া: মতিঝিল।
আমি: উত্তরা থেকে গেলা কখন?
ভাইয়া: আরে ১১ টায় আইছি
আমি:কি ব্যাপার খুব বিরক্ত মনে হয়??
ভাইয়া: সকাল থাইকা বইয়া আছি , শেয়ার কিনুম ...আইটেমের দাম ই কমেনা।
আমি: কোনডা কিনবার লাগছিলা??
ভাইয়া:ভাবলাম ইবনে সিনা আর ইসলামি ব্যাংকের দাম মনে লয় কমবো....। । কয় লট কিনুম .।কমলই না।
আমি:আররে তুমিতো পুরাই আবুল ...যারা শাহবাগে আইছিলো ..আমার সাথে তো সাইফুল্লাও আইছিলো , হেরে তুমি চিনোনা। সে তো ইসলামি ব্যাংকেই চাকরি করে। হের বইনতো আই আই ইউ সিতে পড়ে। হেরা চাকরি ছাইড়া দিসে?? নাকি ভার্সিটি যাওয়া বন্ধ কইরা দিসে যে দাম কমবো??
শোন তোমাদের মত কিছু আবুল না বুইঝা ব্যাবসা করে বলেই শেয়ার বাযারের এই অবস্থা।
ভাইয়া: পরে ফোন দে ..অফ যা। ব্যাবসার কি বুঝস???
আমি: সবাই যেইখানে শপথ করলো আর তুমি কিনা সেই কোম্পানীর শেয়ার কিনতে গেলা।
ভাইয়া: শোন ঐসব আবাল পোনা কথা আমারে কইসনা, আনিস ভাই গেছিলো না??? আনিস ভাই কি ইসলামি ব্যাংকের বিজ্গাপন ছাড়াই পত্রিকা চালায়? জিল্লুরের পোলা গেছিলো না পুরা ক্রিকেটার গো লইয়া??? হেরাই তো বিশ্ব বয়াপি ছড়াই দিছে যে বিশ্বকাপ বাংলাদেশে যদি কেউ স্পন্সর করতে পারে তাহলে তা ইসলামি ব্যাংক। সো এইডা বন্ধ হবেনা বাট রাস্টায়ত্ত হলে কতো দাম উঠবো জানস?? , তবে হ্যা এটা জামাতি বাংকা এতে কোনো সন্দেহ নাই
আমি: আচ্চা ঠিক আছে বাবা, তুমি চুপ যাও আমি যে কাজে ফোন দিসিলাম সেইটা কইয়া দেই , পরে তুমি যা পারো কর ...
ভাইয়া: জলদি কহ
আমি:আব্বাজান তোমারে গাড়ি পাঠাই দিতে কইছে, উনি একটু হসপিটাল যাবেন।
ভাইয়া:গাড়ি ছাইড়া দিসি, ..... আর আম্মা রে জানাস রাত হইবো আইতে। আমি শাহবাগ যাইতাছি ..........
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




