somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কাউন্টার নিশাচর ঘোষণা করছি ---------

১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি স্বেচ্ছায় সজ্ঞানে স্পষ্টভাবে ঘোষণা করছি যে,আজ থেকে রবিচন্দন অশ্বিন হবেন আমার প্রিয় খেলোয়াড়।কোহলির ছবি লাগাবো আমার প্রোফাইল পিকচারে। আইপিএল হবে আমার প্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। "কমেডি নাইট উইথ কাপিল" হবে আমার ফেভারিট টিভি শো!
.
আজ থেকে আমি বিএসএফকে শ্রদ্ধা করবো, ভাই ভাববো। তাদের ইউনিফর্মের কালারের শার্ট বানাবো। প্রসেঞ্জিত ওরফে বোম্বা দা হবে আমার প্রিয় নায়ক। হিন্দী, ভারতীয় বাংলা, তামিল, মাদ্রাজি, তেলেগু, পাঞ্জাবী সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা দেখবো না।
.
আমি আরো ঘোষণা করছি, আজ থেকে গরু খাওয়া পুরোপুরি বন্ধ করে দিবো। ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া অন্য কোনো পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো না। ভবিষ্যতে বিয়ে করতে পারলে হানিমুনে যাবো দিল্লী।
.
আমি দৃঢ়ভাবে বলছি, আমি DABUR BABUL ছাড়া অন্য কোনো টুথপেস্টে দাঁত মাজবো না। পানিকে "জল" বলবো, ভাইকে "দাদা"! এয়ারটেল ছাড়া অন্য কোনো সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করবো না।
মোস্তফা সরওয়ার ফারুকীদের জন্য "কলকাতা হার্বাল" ছাড়া অন্য কিছু সাজেস্ট করবো না।
.
রাজাকার নিজামীকে জুডিশিয়াল কিলিংয়ের প্রতিবাদে বিভিন্ন জঙ্গি রাষ্ট্র প্রতিবাদ করলেও, একমাত্র ভারতই বলেছে, তারা পাশে থাকবে, পাশে আছে, এই হত্যায় তাদের সমর্থন আছে।
আমার চোখে পানি, স্যরি জল এসে গেছে। আহা! আমার একাত্তুরের সেই মহাআআআন মুক্তিযুদ্দের কথা মনে পড়ে যায়, একাত্তুরে এভাবেই ভারত আমাদের পাশে ছিল। একেই বলে প্রকৃত বন্ধু। পরম বন্ধু! চল্লিশ বছর পরও পাশে আছে!
.
একাত্তুরের বিনিময়ে আমরা তাদেরকে বেশি কিছু দিতে পারি নি। আমরা ভারতকে ট্রানজিট দিয়েছি, ফারাক্কা উপহার দিয়েছি, বিএসএফকে বাংলাদেশী "গরুচোর" হত্যার লাইসেন্স দিয়েছি, সুন্দরবন দিয়েছি দিচ্ছি, চট্টগ্রাম বন্দর দিয়েছি দিচ্ছি, বাংলাদেশের বাজার দিয়েছি, ব্যাংক দিয়েছি, মোদীজীদের পূর্ণ আনুগত্য স্বীকার করেছি। উনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দী বক্তব্য শুনতে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে চ্যালাপ্যালারাও দল বেধে হাজির হয়েছি!
এগুলো তো সামান্য উপহার!
.
আজ আবারও একাত্তুরের পরম বন্ধুরা আমাদের দিকে "নি:স্বার্থভাবে" হাত বাড়িয়েছে। এবার আসুন আমরা বন্ধুরাষ্ট্র ভারতকে প্রতিদান দেই। আসুন শপথ নেই, বিএসএফের ভাইদের দাওয়াত দিয়ে ডিনার করাবো, ভারতের "র" এর যেসকল সদস্য এদেশে আছে, তাদেরকে সম্মান করবো, ফার্স্ট ল্যাংগুয়েজ হিশেবে হিন্দী শিখবো, আরো বড় করিডোর দিবো, নদীগুলো সব একদম শুকিয়ে সেখানে শুয়োরের খামার করবো। স্থলপথ জলপথের পর এবার আকাশপথও দিবো।
.
আগে ভারত যা নিয়েছে সব চেয়ে নিয়েছে। বন্ধু হয়ে বন্ধুর কাছ থেকে চেয়ে নিতে হবে? এ তো লজ্জা! এবার চাওয়ার আগেই সব দিবো। প্রয়োজনে লুংগি ছেড়ে ধুতি ধরবো। আর হ্যাঁ, অবশ্যই ভারতীয় VIDYOUT ব্লেইড ছাড়া অন্য কোনো ব্লেইড ইউজ করবো না
কাউসার আলম
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:২০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×