somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালক বালিকাদের গল্প । পর্ব - ২

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব-১
জয়ী দাড়িয়ে আছে মোকাররম ভবনের সামনে । বুঝতে পারছেনা কি করবে। বাসায় যাবেনা - বাসায় এখন কেউ নেইও! কোথায় যাওয়া যায়? আকাশটা কেমন গুমোট হয়ে আছে । বাতাসে বদ্ধ আটকা পড়া ভাব । ভাল লাগছেনা । হঠাৎ মনে হলো আজকের দিনটা ইচ্ছামতো কাটালে কেমন হয়? সারাদিন যা যা করতে ইচ্ছা হয় করবে - ঘুরবে -একা একা- বিকেল বেলা যথারীতি বাসায় ফিরে যাবে।

কথাটা ভাবতেই জয়ীর মনের খুশীর ভাবটা আবার ফিরে এলো । ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন বাজছে ৭টা ২৯ । দারুন! পুরো দিনই তো পড়ে আছে সামনে ।

হাটতে হাটতে সেন্ট্রাল লাইব্রেরীর দিকে চললো জয়ী ।

শামসুন্নাহার হলের সামনে এত সকালেও দেখা যাচ্ছে কয়েকটি জোড়া । একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে । দুজনেই মাথা নীচু । ওদেরকে দেখলেই বোঝা যাচ্ছে - সারা দুনিয়ার সব সমস্যার চাইতেও বড় সমস্যা হয়তো চলছে দুজনের এখন । উদাসীন - মনমরা ! আহারে!!

সেন্ট্রাল লাইব্রেরীর সামনেটা একদম ফাঁকা । কোনার দিকের চায়ের দোকানের ঝাপিটা খুলেছে মাত্র । তোড়জোড় চলছে নানারকম । বারান্দায় বসে জয়ী হাতের ইশারায় ডাকলো চায়ের দোকানের পিচ্চিটাকে ।

"একটা দুধ চা"
এখানে এর আগে একবার কি দুবার এসেছে জয়ী । এদিকটায় আসা হয়না তেমন । কিন্তু এ জায়গাটা বেশ ভাল লাগে জয়ীর । এখন আরাম করে এক কাপ চা খাবে । তারপর লাইব্রেরীতে বসে লতাকে চিঠি লিখবে। লতা পড়ছে সিলেট মেডিকেলে । ভাবছে পরীক্ষাটা শেষ হলে ঘুরে আসবে সিলেট থেকে । ও আর লতা ক্লাস ফাইভ থেকে একসাথে পড়েছে । কতদিন বেচারাকে চিঠি লেখা হয়নি ।

"আপা চা" পিচ্চিটা চা নিয়ে ফিরে এসেছে ।

জয়ী আরাম করে চুমুক দিলো চায়ের কাপে । দুপুরে এখানে নাকি পাতায় খিচুরী বিক্রি হয় শুনেছে । আজ এই খিচুরী খেতেই হবে । মাঝে মাঝে জয়ীর মনে হয় - ইউনিভার্সিটিতে অনেক অনেক খাবারের দোকান থাকা উচিত । ভ্রাম্যমান দোকান । ছেলেমেয়েরা রাস্তায় - গাছের নীচে - চত্বরে আড্ডা দিবে -- আর তাদের চারপাশে থাকবে প্রচুর ভ্রাম্যমান নানান খাবারের দোকান । মনে হবে মেলা হচ্ছে -- সবসময় -- আনন্দের মেলা!

চা শেষ করা মাত্রই পিচ্চিটা ভুতের মতো সামনে উদয় হলো । নিশ্চয়ই খেয়াল করছিলো কখন শেষ হয়!

"দুই টাকা আপা"

ব্যাগ থেকে পার্সটা খুলে চোখ রাখতেই জয়ীর কলজেটা হিম হয়ে গেলো! একটা একশ টাকার নোট হ্যা হ্যা হাসছে! একটাও খুচরা টাকা নেই! ইস! এখন কি হবে? আশপাশে টাকা ভাঙানোর মত কোন দোকানও নেই । ওতো এমনকি কাউকে চেনেওনা এখানে । খুব লজ্জা লাগছে ।

"মামা ভাঙতি নাই"

মোকাররমের চায়ের মামা ভাল করেই চেনে ওকে । কিন্তু এ মামাকে কোনওদিনও দেখেনি জয়ী । মামা কিছু বলছেনা দেখে জয়ী বললো "আচ্ছা একশ টাকা রেখে যাই । দুপুরে এসে বাকী টাকা নিয়ে যাবো!"

"দুই টাকা তো!! এই নেন মামা" পিছন থেকে কে যেন বলে উঠলো । জয়ী পিছন ফিরতেই দেখে একটা ছেলে দাড়িয়ে আছে । ওদের সাবজেক্টেই ! মাষ্টার্সের থিসিস করছে এখন । কি যেন নাম!

"ও... ভাইয়া আপনি? না... না... দিতে হবেনা" । ও আপত্তি করার আগেই টাকা দেয়া হয়ে গেছে দেখলো জয়ী ।

"তুমি জয়িতা না? এখানে কি করছো? ক্লাস নেই আজ?"

"আছে! আমি ...এমনিই... একটা কাজে এসেছি" জয়ীর কিছুতেই মনে পড়ছেনা ছেলেটার নামটা। কি যেন? নিনিমেষ.... না না অনিমেষ..?

"ও"

"আপনাকেতো ইদানীং দেখিইনা" - জয়ী জিজ্ঞাসা করলো । ভাগ্যিস জুনিয়র না! তাহলে নাম ধরে ডাকতে হতো!

- "হ্যাঁ - আমি থিসিসের কাজ করছিতো - নিজের সময়মতো করি"
- "তাহলে আপনাকে কোথায় পাবো"
- "কেন বলতো?"
- "এই যে টাকাটা ফেরত দিতে হবেনা!"

একথায় ভাইয়াটা কেমন যেন বিভ্রান্ত হয়ে যায়।
- "ও আচ্ছা এই দুই টাকা? একটা কাজ করলে কেমন হয়? - দুটাকা ফেরত নেয়া কেমন ব্যাপার না? তুমি বরং আরো কিছু টাকা ধার করো! - তারপর একসাথে পুরো টাকাটা ফেরত দিও কেমন? "

জয়ীর খুব মজা লাগলো। এখন আর থাকা যায়না । "ভাইয়া আমার কিন্তু কিছুতেই আপনার নামটা মনে পড়েছেনা! স্যরি"

" না... না... ঠিক আছে... আমি অনি... অনিকেত" ।

(চলবে)


সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৪
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×