কবিতার 'ক'ও যারা বোঝে না মাবুদ
তাদের মিলিত সাক্ষ্যে হয়েছে সাবুদ
কুফরি আমার। সেই রাহুর বিচার
হেরিয়া সয়েছো জানি বেদনা অপার।
এ জগতে ইনসাফ আছে কি কোথাও?
আইনের ব্যভিচারে বিচার উধাও।
কারা রচে কারা পালে কানুন-বিধান
কাঁহাতক বোঝে তারা নিখিল-নিদান?
কায়েমী স্বার্থ হাসে আইনের পাছে
দেমাকের ঊনতাও নিহিতই আছে।
বেহুদা নালিশ বিধি বেহুদা সালিশ
ক্ষমতার বাহুডোরে বিধান বালিশ।
বিচার চাই না তাই চাই ইনসাফ
তা না হলে ইনসান হবে সাঁই সাফ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



