শতাধিক নাম নিজে রেখেছো দখলে
বলেছো বারংবার নানা ছুঁতা-ছলে।
কিন্তু কেবল এক মরিয়ম বিনে
আর কোনো আওরত ছিলো না জমিনে?
কতেক নারীর কথা বটে ইশারায়
নিছক বয়ান করে সেরে নিছো দায়।
তাই তুমি পুরুষের দেমাকের খুঁটি
সেই বলে চেপে ধরে নারীর সে টুটি।
বেয়াড়া বিবেক বসে মাঝে মাঝে বেঁকে
সোয়ালের শর এসে বিঁধে একে একে।
নির্জনে দ্বিধা জাগে মতনে-সনদে
শিকোয়ার সুর সাধে আলাপে-ধ্রুপদে।
একটা নারীও নেই নবি বা রাসূল
নারী ফের দেবে এর উসুল-মাসুল?
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



