৮৫.
বৈদ্যের চরণে ঢালি নৈবেদ্য ডালি
ওঁয়ার পরাণে দাও হামারি কৈছালি।
৮৬.
আছি-নেই দু'জনেই দু'জনার ঠাঁই
এক ছাড়া অপরের নাম-ধাম নাই।
৮৭.
পদ্মার নাম সে তো জেনেছি কপিলা
যে গাঙ ফোটায় প্রাণে কুবেরর লীলা।
৮৮.
বোমারু বিমানে চড়ে গণতন্ত্র সা'ব
বাগদাদে বসে খায় মানব কাবাব।
৮৯.
পাঞ্জেগানা পুরা করি বুকে পাঞ্জতন
পঞ্চমুখে অনুক্ষণ পুঁজির কীর্তন।
৯০.
বৈরী কস্তুরী পেটে যে হরিণী ধরে
ঠাঁই হয় আশু তার কিরাতের ঘরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



