নানারূপে নানাভাবে নানাবিধ দশা
একরূপে ক্ষীরা হও আরভাবে শশা।
কোথাও কোজেট ফের কোথাও জোকিনি
প্রকারে প্রকাশ পাও আকারে না চিনি।
আসমানি বীজ এনে জমিনেতে বুনে
জল, বায়ু মাটি আর পরিবেশ গুণে
চারা ফোটে গাছ হয় ফলে ফুল ফল
মানবজমিন তাতে ঐশী ফসল।
নয়নে দিয়েছো সেঁটে একেক রেটিনা
দুইজনে এক চাঁদ দেখেও দেখি না।
বিলেতে আটকা পড়ে কৃষ্ণের ভিসা
পাতলুন সাব কহে ধুতি বাবু মিছা।
ধ্রুপদের কান নেই মজেছি খেয়ালে
মাথা খুঁটে মরি লাজে কাবার দেয়ালে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



