তোমারে তোমার করে কভু ভাবি নাই
চেয়েছি আমার করে আমি যেনো পাই।
চাইনি রাখিতে কোনো মেকি ভেদাভেদ
মনে তাই ক্ষণে ক্ষণে জাগে নির্বেদ।
আমার ভেতরে তুমি বাহিরেও তাই
তুমিময় এ ভুবনে আর কিছু নাই।
উপমা রূপক সবই হয়ে পড়ে নত--
কেউ নেই কিছু নেই সে তোমার মত।
অহমের বিপরীতে কে তুমি পরম
জুদা করো লা-সানি জাতের কসম?
মানি না পর-অপর জানিনা পরক
ছাড়িবো না এক তিল অহমের হক।
এক ও একক তুমি, কে তাহলে পর?
তুমি কি মানবে ঈশ, আমি ঈশ্বর?
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৯ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



