এগানা বেগানা আর বেগানা এগানা
হচ্ছে আমাদের কালে গোচরে সবার।
কালের ক্যামেরা টিক ধরেছে এ দৃশ্য
রিল নাই ফিল্ম নাই, তবু তার দেখি
নিখুঁত নিশানা-ইচ্ছে মতো প্রিন্ট নাও।
সময়ের জলছবি, মেলা এলবাম।
পাতা উল্টাতে উল্টাতে একটি নিরীহ
শব্দের প্রতি নির্মম অবহেলা দেখে
অযথা বিলাপের তরে প্রলুব্ধ হইল
গোবেচারা মন। কিন্তু অতোটা সহজে
গলা সে আর্দ্র যে হবে সে ভরসা নাই।
অতএব যথাযথ নীরবতা সহযোগে
প্রলম্বিত বিলাপের সযত্ন কোশেশ।
ভদ্র মহোদয়গণ! মহোদয়াবৃন্দ!
কে কারে তালাক দেয় কারে করে নিকা
সে হিসাব লইবো না বলিবার চাহি
এও এক ভাবিতব্য, যদি না ভাবেন।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


