হারাম সে গন্ধম খেয়েছে হাওয়া
বিবি আগে, কোরানে তা যায় না পাওয়া,
সারল্যে মজে কৃত সে পাপের দায়
একেলা যে তার, মেলে না তো সায়।
মিছেমিছি তার নামে তবু সব দোষ
চাপিয়ে বানায় সবে নন্দিনী ঘোষ।
জানি তুমি এ বিষয়ে আগাগোড়া সাফ
পতিত করেছো দোঁহে করে দিছো মাফ।
জান্নাত থেকে করে বাস উচ্ছেদ
থামেনি সে মরদুদ শ'তানের জেদ।
কৌশলে পুরুষের দিলে শেষমেশ
বুনে দিলো সযতনে নারী বিদ্বেষ।
জননীর নামে তাই দেয় অপবাদ
মনে জমে বিস্তর বিশালী বিষাদ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


