দাঁড়িয়েছি কোহেতুরে আঁখি অপলক
না দাও হে দেখা, দাও নূরের ঝলক
কামনার কায়া হোক সুরমা মিহিন
রুহের সহিত হোক অচিনের চিন।
তোমারে না দেখি যদি থাকিতে হায়াত
না দেখিলে নিখিলের লুকানো আয়াত
কী লাভ থাকিয়া প্রভু এই কানা চোখ?
শিখাহীন জ্বলে দুই হাবিয়া দোজখ।
জ্যোতির পরাগ মেখে নয়নের তারা
করে নাও অরূপের ভাব-দেশে হারা
নূরের আগুনে পুড়ে মাংসের কায়া
হোক খাক ছায়াহীন, উবে যাক মায়া।
তা নাহলে নিজে তুমি রূপে ধরা দাও
রূপ আর অরূপের ফারাক ঘুচাও।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


