জবানে বলিলে, দিলে যাহা ভাবি
চুপ করো নালায়েক- ধর্মের দাবি।
দাবিটা জানায় কিছু অতি-ধার্মিক
যাহারা জানে না তাহা বেঠিক না ঠিক।
মাঝে মাঝে ভয়ে ভয়ে হয়ে থাকি চুপ
তলে তলে খুঁজে ফিরি টেক্কা-তুরুপ।
ঠিকমতো চাল দিয়ে খেলি এক দান
উঠে আসে রি-ডবল- সব সুনসান।
আজে-বাজে বকলেই ভাবে নাস্তিক
শোরগোল বেঁধে যায় পড়ে ‘ধিক ধিক’
ফতোয়া চাউর করে, ‘মুরতাদ ওটা’
দেখে না ছিলো কি আগে ঈমানের ফোঁটা।
কায়েম না হতে শাদি তালাক জায়েজ
তাহাদের এলেমের বহুত ফায়েজ!
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


