নেয় না শিক্ষা কেউ ইতিহাস থেকে
কালের কালিতে বিধি রেখেছো তা এঁকে।
সেই ছবি দেখে কাঁদে মুমিনের মন
মারেফাতে বুঁদ হয়ে থাকে কতক্ষণ।
কখনো বাজলে মনে হা-হুতাশ করে
ক্রান্তির কালে ফের ভ্রান্তিতে পড়ে।
খবিস-জজবা দিলে উথলিয়া ওঠে
খাপখোলা তরবারি হাতে নিয়ে ছোটে।
হাল্লাজ কাঁদে ওই ফোরাতের জলে
কাতর কণ্ঠে আজো 'আনা হক' বলে।
কাজীর সে বেটা গেছে ফতোয়ার পেটে
কে তারে স্মরণে আনে সে নাপাক ঘেঁটে?
কেবা হক কে না-হক জানে কোন জন?
আড়ালে থাকিয়া তুমি হাসো নিরঞ্জন।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


