কেরামন কাতেবিন বসে নিরবধি
লিখে চলে মানবের নেকি আর বদি।
গণিতের রীতি মেনে ডেবিট-ক্রেডিট
অবিকল কপি করে করে না এডিট।
হাশরের দিন শেষে করিবেক পেশ
আমলের সবিশেষ জাবেদা নিকেশ।
তুলে দেবে হাতে হাতে মিলাতে ব্যালান্স
গোঁজামিল দেবে তার নেই কোনো চান্স।
সবকিছু মানি প্রভু, কিন্তু বুঝি না
মনেতে প্রশ্ন জাগে জবাব খুঁজি না।
ইছাপোকা হয়ে থাকি আজাবের ভয়ে
মর্ম-যাতনা যাই নীরবে যে সয়ে।
লুকিয়ে রেখেছো বুঝি জৈব-ক্যামেরা?
জানিতে বাসনা- তবে করিবো না জেরা।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


