মাফ করো পরোয়ার, করে দাও ক্ষমা
নিষেধ না মেনে তব খুঁজেছি উপমা।
তোমারে পুজিতে গিয়ে হয়ে গেছি কবি
মনের মাধুরি ঢেলে আঁকিয়াছি ছবি।
তবে নয় ক্যানভাসে কাগজে-কলমে
এঁকেছি গোপনে প্রভু রুহের মরমে।
শরিয়ত থেকে জানি পেয়ে যাবো পার
কিন্তু তোমায় ভেবে কাঁদি জারে জার।
মুনিব তুমি তো জানো, এশকের বশে
শেরেকিতে মেতে আছি আমি আর দশে।
অপরের কথা নয় বলিলাম পরে
তোমার গজব থেকে বাঁচিবো কী করে?
মাওলা মালিক তুমি দয়ালু অপার
দিও না আমার ঘাড়ে নফসের ভার।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১২ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


