সব দেশে সব ভাষে পাঠিয়েছো নবি
লা-শরিক তৌহিদ করিতে প্রচার।
বাংলাও পড়েনি বাদ দেখি সেই ছবি
বাঙালা জবানে তারে কহে অবতার।
ইহুদি নাসারা আর মুসলিম তিনে
জাতির জনক রূপে ইব্রাহিমে চিনে।
আদমের পিতা তবে প্রথম আদম
সব জাত মিলে চুমে তাহার কদম।
সেই আদি ক্রোমোজোম কালস্রোতে ভেসে
উপকূলে ডেরা গাড়ে নদী ভালবেসে।
গাঙ্গেয় বদ্বীপের পাললিক ভূমি
কোটি রূপে ফুটিয়াছো ওয়াহেদ তুমি।
একাকার হলো মিশে জাত ও সিফাত
সিফাতের হাতে ফের জাত কুপোকাত।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


