খুঁজিতেছি পথ রাহী নয় অলি-গলি,
চাই না হইতে কোনো তরিকার বলি।
সুপথে যাচনা করি তোমার সহায়
ডাক দিই- জাগো বাহে, কুণ্ঠে সবায়!
আদম হইতে যেই সিলসিলা জারি
যে পথে ইব্রাহিম বাঁধিয়াছে সারি,
তার পিছে ঈসা মুসা শেষে আহমদ
সে পথে চলিতে সিধা করিও মদদ।
যে পথে সেকান্দর খোয়াজ খিজির
বুজুর্গ দরবেশ অলি সুফি পীর,
সেই রাহে হতে চাই ছায়া রাহাগির
তাজা রেখো রুহে সেই নূরের তাসির।
কায়েম রাখিও সদা শাহি রাস্তায়
ফ্যাতনা-ফ্যাসাদ যেনো আমারে না পায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


