কার তরে কারে তুমি করেছো সৃজন
না বুঝিয়া খামোখাই যুঝে এই মন।
জগতের তরে নর নবুয়ত নবি
নাকি তার তরে প্রভু বাদ-বাকি সবি?
মকলুখ হয় যদি খালেকের ছবি
তুমিই কবিতা যার নিজে তুমি কবি।
মানবিক প্রজ্ঞার ভারবাহী গাধা
কী করে ভাঙিবো বলো কুদরতি ধাঁধা?
অনাদি-অনন্ত সে সত্তার দায়
কোন সুখে নিলে তুলে আপন মাথায়?
কেনো তুমি আছো আর যা আছে তা আছে-
কী জবাব এর প্রভু আছে তব কাছে?
বুঝিবো না জেনে জানি দেবে না জবাব
সম্ভোগ করি তবু সম্ভূত ভাব।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


