রেখো না ঝুলিয়ে আর বাতলাও আজ
একে একে বলে দাও আমার কী কাজ।
দিও না মামুলি কোনো আম ফায়সালা
প্রাণেতে সয় না আর আম-খাস জ্বালা।
দশের যা দরকার একের কি তাহা?
আমার তো প্রয়োজন বিশেষ সুরাহা।
রোগ এক হলেও যে রোগী নয় এক
ডাক্তার দেয় তাই ওষুধ আরেক।
কোরান হাদিস ফেকা; ইজমা-কিয়াস
ফারাক কতোটা করে নাস-খান্নাস?
আমি যে খালেস-খাস বান্দা তোমার
কে বুঝিবে অতি গূঢ় প্রভেদ তাহার?
সবার তরে যে আছে আলাদা বিধান
যা কিছু আমার তার মিলাও নিদান।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


