somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারবোন

২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবিতা বিযয়ক গদ্য কবিতা
চারবোন জড়াজড়ি করে বড় হয়েছিলাম
মধ্যবিত্ত বাবা /মায়ে,দের যে স্বপ্ন থাকে তার বাইরে
অন্যকোন সাধ ছিলো না তাদের (বাবা/মা)।
কলেজ শিক্ষক বাবার ছাত্রী ছিলেন লোকশিল্পী (ফরিদা পারভিন)
তার হাতেই বড়বোনের গানে হাতখড়ি, খু--উ--ব ছোটবেলায়
আমাকে নিয়ে চেষ্টার শুরুতেই কোন এক অনির্ধারিত কারনে
সে যাত্রায় আর এগনো যায়নি ।
এভাবেই বেশ কিছুটা সময়
আমরা কৈশর এর পর্বে।
কেমন করে , কোন কোন সুত্র ধরে
আশির দশকের মাঝামাঝি সময়ে
আমরা ছায়ানটের একদল শিল্পীকে মামা ডাকতে শুরু করি ।
পড়ালেখা , গান, ছায়ানট , বটমুল , পহেলা বৈশাখ ,
এসবেই কেটে যায় লুকোচুরির নাইন / টেন/ইলেভেন
একদিন সবার অগোচরে বেড়ে উঠা সব ছোটবোনটির গলায়
ধরা পরে অনন্য সুরের ছোয়া
সময় ও সুযোগকে সাথে নিয়ে ও একসময় হয়ে
উঠে গুনী শিল্পী ।
খেলাচ্ছলে সেজটি একদিন হাতে তুলে নেয় তবলা
বেশ ভালোই বেজেছিলো ওর হাতে ।
বুঝতেই পারছেন,ব্যর্থতায় ভরা দৃষ্টি নিয়ে
আমাকে বসতে হয় দর্শক সারিতে
অনুষ্টান আলো করে বাকী তিনজন
দুপাশে ছোট আর বড়,তে দ্বৈত শিল্পী
মাঝে তবলায় সেজটি ।
অনুষ্ঠান শেষে আমার দিকে আংগুল উঠে অনেকের
”তুমি পারো না কিছুই , কিছুই না , গান কিংবা কবিতা ”
আমার নিরুত্তর ভুমিকা ।
এমনি ব্যর্থতায় ভরা আমার গোটা বাল্যকাল
ছায়ানটের শিক্ষক আব্দুল ওয়াদুদ একদিন বললেন
”তোকে না চিনলে জানতে পারতাম না এমন সুরহীন গলাও কারো থাকে ”
হেসে উঠে আসর ।
এরও অনেক পরে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় শিল্পী মিতা হক পারিবারিক
বন্ধু হয়ে উঠেন , উনি একদিন বললেন , ”একি তোর গলায় তো গান হয় না , কেবলই
কথার মতো শোনায়”।
ভীষন অভিমানে কবিতা নিয়ে বসি
কবিতাকে সংগী করেছিলাম আরো আগেই
সেই ১৪/১৫ বছর বয়সে
এক ইদের দিনে বাবা বকেছিলেন খুব,সেদিন রাগ করে
দুই বিঘা জমি নিয়ে কেটেছিলো গোটা দিন, সকাল থেকে সন্ধ্যা
পুরো দুই বিঘা জমিকে চোখের সামনে নিয়ে এলাম ,
আজো প্রতিটা শব্দ ঠোটের আগায় ।
এবার ২৩ বছর বয়সে কবিতাকে ভালোবাসলাম
দিনের আলোতে , শুরু হলো ভালোবাসা ও চর্চা ।
সবাই যেভাবে শুরু করে , রবীন্দ্রনাথ , নজরুল , আলমাহমুদ,
অবাক হয়েছিলাম আবু জাফর ওবায়দুল্লাহ পড়ে
এভাবেই খুড়ে খুড়ে চলা ।
বন্ধু মনজুর একদিন ধরিয়ে দিলো লোরকা ,নাজিম হিকমত আরো অনেক-কেই
ততদিনে ওপার বাংলার জয়গোস্বামী আমাকে জয় করেছে।
এবার আবৃত্তি শুনতে লাগলাম ,সেই ১৯৮৫ সালে হাতে এলো অডিও ক্যাসেট শিমুল মোস্তফার
তারপর রতœা,যুবরাজ,আজাদ ,নুরভাই, এ যেন অন্য এক আলোকিত ভুবন
কলেজ ফাংশনে আবৃত্তি করেছিলাম ”আবার আসিব ফিরে ধানসিড়ি নদীর তীরে ”
সেখানেই পুরস্কার পেয়ে, উৎসাহের সোপান।
জীবনের নানান বাবে বাকে একাকী সময় কাটাতে গিয়েই
কবিতা হয়েছে নিলোর্ভ সংগী ।
ঢাকা থেকে টরোন্টো ,এতদিনে কবিতা পড়তে না পারলেও ভালোবাসতে
শিখেছি পুরোদস্তুর ।
একদিন এই শহরেই ব্রততি এলেন,ঘর আলো করলেন উদার গলায়,
শ্রোতারা অবাক হলেন আর আমি কবিতাকে আরো একবার,বহুবার এর মতো
সাথী করে ফিরে এলাম ।
কবিতা আমায় ছাড়ে না ,ক্লান্ত দুপুর ,নিঘুর্ম রাত
কিংবা অজানা পথে, ও চলে , পাশাপাশি আমিও
আকারহীন এই সংগী আমাকে দিচ্ছে সংগ
বিগত ২০ বছর ,আমি চলি, সেও চলে।

লুনা শিরীন, টরোন্টো।










০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×